অনেকেই অভিযোগ করেন, একেক জায়গায় একেক মন্ত্র শোনানো হয়, ফলে ভক্তদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি।

ছবি - এআই
শেষ আপডেট: 22 September 2025 20:18
দ্য ওয়াল ব্যুরো: দুর্গাপুজোর (DURGAPUJA 2025) ভোরবেলা কিংবা মহাষ্টমীর (Mahashtami) সকাল - অঞ্জলির সময় প্যান্ডেলে প্যান্ডেলে (Durgapuja Pandal) ভিড় জমে যায়। তবে প্রতি বছরই এক প্রশ্ন ঘুরে ফিরে আসে, পুরোহিতরা যে মন্ত্র পাঠ করেন, তা আদৌ শাস্ত্রসম্মত তো? অনেকেই অভিযোগ করেন, একেক জায়গায় একেক মন্ত্র শোনানো হয়, ফলে ভক্তদের মধ্যে তৈরি হয় বিভ্রান্তি (confusion related Durgapuja mantra)।
শাস্ত্রমতে, অঞ্জলি মানেই দেবীর উদ্দেশে নিবেদন। হাতে বিল্বপত্র, ফুল, ধান, দুর্বা নিয়ে উচ্চারণ করতে হয় নির্দিষ্ট মন্ত্র। বলা হয়, এই আচারেই দেবী ও ভক্তের মধ্যে তৈরি হয় নিবিড় সংযোগ।
বিশেষজ্ঞদের মতে, নবরাত্রিতে সবচেয়ে প্রচলিত এবং শাস্ত্রসম্মত অঞ্জলি মন্ত্র হল,
“ওঁ জয়ন্তী মঙ্গলাকালী ভদ্রকালী কপালিনী।
দুর্গা ক্ষমা শিবা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তুতে॥”
তবে সবচেয়ে প্রচলিত মহাঅষ্টমীর পুষ্পাঞ্জলির নিয়ম হল এই রকম - দেবীর সামনে স্নান করে শুদ্ধ আসনে পূর্ব বা দেবীর সম্মুখে বসতে হয় । আচমন - বাঁ হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাঁ হাতের জলে ডুবিয়ে মুখে তিনবার বার ছেটাতে হয় ।
মন্ত্র হল -
নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু
এর পর হাতজোড় করে বিষ্ণুস্মরণ।
নমঃ অপবিত্রঃ পবিত্র বা সর্বাবস্থাং গতো হপি বা | যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরঃ শুচিঃ ||
নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্ | নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্ ||
আসন শুদ্ধি - আসনের সামনে ডান হাতের মধ্যমার সাহায্যে জল দিয়ে একটি ত্রিকোণ ‘ব’ এঁকে তার উপর ফুল দিয়ে বলতে হয় "নমঃ আধারশক্তয়ে কমলাসনায় নমঃ"। তার পর জোড়হাত করে বলতে হয়,- "নমঃ পৃথ্বী ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুণা ধৃতা | ত্বঞ্চ ধালয় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্ ||
মহা অষ্টমীর অঞ্জলি -
নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি | আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে ||
নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি | গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে ||
নমঃ শরণাগতদীর্নাত পরিত্রাণপরায়ণে | সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে ||
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||
প্রণাম মন্ত্র - জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী | দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে ||
সন্ধিপূজার নিয়ম:
শত্রুতা থেকে মুক্তি পেতে দূর্গাপুজোয় সন্ধিপূজার ব্রত পালন করুন।
মন্ত্র হল -
‘ওঁ কালী করাল বদনা বিনিক্রান্তসিপাশিনী। বিচিত্রখট্টাঙ্গীধরা নরমালা বিভূষণা। দ্বীপর্ন্মপরিধানা শুস্কমাংসতিভৈরবা। অতি বিস্তারবদনা জিহ্বাললনাভীষণা। নিমগ্মারক্তনয়না নাদাপুরিতদিঙ্খুখা’।
এই মন্ত্রে মায়ের পুজো হয়। তারপর কর্পূর আরতিও করা হয়। নিজের সাধ্যমতো পুজো দিন।
মন্ত্র: এতে গন্ধপুস্পে ঔঁ এতেভ্য অষ্টোত্তর শতসংখ্যক দীপেভ্য নমঃ।এতে গন্ধপুস্পে অষ্টোত্তর শতসংখ্যক পদ্মঃ ঔঁ হ্রীং শ্রীং চামুন্ডায়ৈ নমঃ
প্রণাম মন্ত্র :- সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে | ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে ||
তবে এর বাইরেও বেশ কিছু শ্লোক শাস্ত্র ও লোকায়ত প্রথা থেকে অঞ্জলির সময় পাঠ করা হয়ে থাকে।