Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

বিএনপি নেতা উদ্বেগ প্রকাশ করতেই আওয়ামী লিগকে মোকাবিলায় দেখামাত্র গুলির নির্দেশ পুলিশকে

আগামীকাল শেখ হাসিনার সাজা ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলি।‌ রবিবার ওয়ারলেস এ পুলিশ কমিশনারের এই বার্তা প্রচার করা হয়।

বিএনপি নেতা উদ্বেগ প্রকাশ করতেই আওয়ামী লিগকে মোকাবিলায় দেখামাত্র গুলির নির্দেশ পুলিশকে

ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলি

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 16 November 2025 18:33

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল শেখ হাসিনার সাজা ঘোষণাকে কেন্দ্র করে সম্ভাব্য পরিস্থিতির মোকাবিলায় দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার শেখ সাজ্জাত আলি।‌ রবিবার ওয়ারলেস এ পুলিশ কমিশনারের এই বার্তা প্রচার করা হয়।

রবিবার ও সোমবার গোটা বাংলাদেশে শাটডাউন কর্মসূচি পালন করছে আওয়ামী লিগ। এর আগে গত বৃহস্পতিবার তারা ঢাকায় লকডাউন পালন করে। ১০ নভেম্বর থেকে রাজপথে নানা কর্মসূচি নিয়ে সক্রিয় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লিগ। ১০ নভেম্বর থেকেই ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় বাসে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ ভাঙচুর ইত্যাদি ঘটনা ঘটে চলেছে। পুলিশের অভিযোগ এইসব নাশকতার সঙ্গে আওয়ামী লিগ জড়িত। রবিবারই ওই দলের ৫৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ।

কাল হাসিনা সাজা ঘোষণা, ঢাকার দখল নিচ্ছে নিরাপত্তা বাহিনী।

তাৎপর্যপূর্ণ হল, সোমবার হাসিনার সাজা ঘোষণাকে কেন্দ্র করে দেশে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রবিবার দুপুরে এক অনুষ্ঠানে মন্তব্য করেন। তিনি বলেন, ‌রায় নিয়ে দেশে একটা চরম অনিশ্চিয়তা, একটা আতঙ্ক বিরাজ করছে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।' এরপরই ঢাকার পুলিশ কমিশনার ওয়ারলেসে বাহিনীকে নির্দেশ দেন, প্রয়োজনে দেখামাত্র গুলি চালাতে হবে। ‌

অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনার মোকাবিলায় এর আগে চট্টগ্রামের পুলিশ কমিশনার দেখামাত্র গুলির নির্দেশ দিয়েছিলেন। তিনি এমনকী‌ প্রয়োজনে মেশিনগান থেকে লাগাতার গুলিবর্ষণের নির্দেশ দেন। ১০ তারিখ থেকে চট্টগ্রাম মহানগর পুলিশের একাংশ মেশিনগান হাতে ডিউটি করছে। চট্টগ্রামের পুলিশ কমিশনারের ওই নির্দেশ ঘিরে তুমুল বিতর্ক চলছে বাংলাদেশ। একাধিক জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশন পুলিশকর্তার ওই নির্দেশকে মানবাধিকার বিরোধী বলে উল্লেখ করেছে। ‌ তাঁদের বক্তব্য, পুলিশ কমিশনার সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন।

এই বিতর্কের মধ্যেই এবার ঢাকা পুলিশ কমিশনারও‌ দেখামাত্র গুলি করার নির্দেশ জারি করেছেন। ‌ওয়ারলেস বার্তায় তিনি বলেছেন, সরকারি সম্পত্তি ধ্বংস করা হলে কেউ যেন পালিয়ে না যেতে পারে। প্রয়োজনে গুলি করে তাকে থামাতে হবে।‌

পরে এই ব্যাপারে পুলিশ কমিশনার ব্যাখ্যা দিয়ে বলেন ফৌজদারী দন্ডবিধিতে পুলিশের আত্মরক্ষায় গুলি চালানোর অধিকার রয়েছে। যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এরকম পদক্ষেপ ছাড়া উপায় নেই। 


```