বুধবার রাতে বাংলাদেশে পূর্ব ঘোষিত এক মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে না। এ মাসের গোড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন আহমেদ স্বাধীনতার মাস মার্চে সরকারের নানা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাতে ২৫ মার্চ রাত সাড়ে দশটা থেকে এক মিনিটের জন্য গোটা বাংলাদেশ অন্ধকার অর্থাৎ ব্ল্যাকআউট করার কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

ফাইল চিত্র
শেষ আপডেট: 25 March 2026 16:09
দ্য ওয়াল ব্যুরো: বুধবার রাতে বাংলাদেশে পূর্ব ঘোষিত এক মিনিটের ব্ল্যাকআউট কর্মসূচি পালন করা হচ্ছে না। এ মাসের গোড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীর সালাউদ্দিন আহমেদ স্বাধীনতার মাস মার্চে সরকারের নানা কর্মসূচি ঘোষণা করেছিলেন। তাতে ২৫ মার্চ রাত সাড়ে দশটা থেকে এক মিনিটের জন্য গোটা বাংলাদেশ অন্ধকার অর্থাৎ ব্ল্যাকআউট করার কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কিন্তু মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের সাংবাদিকদের কাছে পাঠানো এক বার্তায় জানান, ২৫ তারিখ রাতে এক মিনিটের ব্ল্যাকআউট হবে না। তবে তিনি কোনও কারণ উল্লেখ করেননি।
১৯৭১ সালের ২৫ মার্চের রাত বাংলাদেশে কালরাত্রি দিনটিকে শোক দিবস হিসাবে পালন করে আসছে বাংলাদেশের মানুষ। ওইদিন রাতে পাকিস্তানি সেনা বাহিনী ঢাকায় অপারেশন সার্চলাইট নামে হত্যাযজ্ঞ সংঘটিত করেছিল। এক রাতে, কয়েক ঘণ্টায় ২৫ হাজারের বেশি মানুষকে হত্যা করা করে পাক সেনা।
২০১৭ সাল থেকে বাংলাদেশ সরকার দিনটি শোক দিবস হিসেবে পালন করে আসছিল। শেখ হাসিনার সরকার এর পাশাপাশি প্রতি বছর ২৫ মার্চ রাত সাড়ে দশটা থেকে দশটা একত্রিশ মিনিট গোটা দেশ এক মিনিটের জন্য সব বাতি নিভিয়ে ব্ল্যাকআউট কর্মসূচি পালন করত। কত বছর মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের সময়ও ঐ কর্মসূচি পালিত হয়েছে।
এবার শেষ মুহূর্তে কেন সেই কর্মসূচি বাতিল করা হল তা নিয়ে জল্পনা চলছে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে। একাংশের বক্তব্য, পাকিস্তানকে অস্বস্তিতে ফেলতে চায় না বলেই তারেক রহমান সরকার ওই দিনটি পালনে কোনও সরকারি উদ্যোগ নিচ্ছে না। অতীতে বিএনপি তিন দফার ক্ষমতায় থাকাকালীনও এই দিনটি সরকারি উদ্যোগে পালন করেনি।
অথচ গত ২০ মার্চ মার্কিন প্রতিনিধি সভায় একজন ডেমোক্র্যাট সদস্য ১৯৭১- এ তৎকালীন পূর্ব পাকিস্তানে পাক সেনার গণহত্যার নিন্দা করে প্রস্তাব পেশ করেছেন। সেই প্রস্তাবে গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি দাবির পাশাপাশি পাকিস্তান ও জামায়াতে ইসলামীর ভূমিকার তীব্র নিন্দা করা হয়।
এমন প্রেক্ষাপটে এবার ২৫ মার্চকে সরকারিভাবে পালন না করার সিদ্ধান্ত ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। বহু মানুষ সমাজ মাধ্যমের সরব হয়েছেন সরকারের ভূমিকায়।
এবারও পালন না করার পক্ষে কোন কোন মহলের এটাও মত ব্ল্যাক আউট কর্মসূচি শেখ হাসিনা সরকারের সময় চালু হয়েছিল। সেই কারণেই ওই কর্মসূচির বিএনপি সরকার পালন করতে চায় না। কোন কোন মহলের খবর বাংলাদেশ সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামীর তরফেও সরকারের উপর চাপ ছিল দিনটি পালন না করার।