Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

মৃত্যুর আগে চিনিয়ে দিয়েছিলেন খুনিদের! বাংলাদেশে খোকন দাস হত্যাকাণ্ডে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ

 কী কারণে এই হামলা, আদৌ কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, নাকি এর পেছনে অন্য কোনও উস্কানি বা পরিকল্পনা রয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

মৃত্যুর আগে চিনিয়ে দিয়েছিলেন খুনিদের! বাংলাদেশে খোকন দাস হত্যাকাণ্ডে ৩ জনকে গ্রেফতার করল পুলিশ

নিহত খোকন দাস

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 4 January 2026 18:18

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে খোকন দাসকে নৃশংসভাবে হত্যার (Bangladesh Khokan Das Murder) ঘটনায় অবশেষে গ্রেফতার হল তিন অভিযুক্ত। গোপন সূত্রে খবর পাওয়ার পর কিশোরগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তিনজনকে প্রথমে আটক করে। মৃত্যুর আগে খোকন দাস (Bangladesh Khokan Das Murder) যাঁদের নাম জানিয়েছিলেন, সেই তথ্যের ভিত্তিতেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ধৃতদের নাম, সোহাগ, রাব্বি ও পলাশ। তাঁদের বিরুদ্ধে ইতিমধ্যেই হত্যা মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের ৮ ও ১৪ নম্বর টিমের যৌথ অভিযানে এই গ্রেফতারি (Khokan Das Case Arrested) সম্ভব হয়। পুরো অভিযানটি পরিচালনা করেন কমান্ডার এএসপি শাহজাহান। শরিয়তপুর জেলা পুলিশ সুপার রৌনক জাহান জানান, ৫০ বছর বয়সি খোকন দাস মৃত্যুর আগে তদন্তকারীদের কাছে তাঁর হামলাকারীদের নাম বলে যান। সেই জবানবন্দিকে ক্লু হিসেবে ধরে তদন্ত এগোনো হয় এবং তিনজনকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে।

ঘটনাটি ঘটে গত ৩১ ডিসেম্বর। ওইদিন রাত সাড়ে ৯টার পর ওষুধের ব্যবসায়ী খোকন দাস দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন (Bangladesh Khokan Das Murder)। রাস্তায় তিন থেকে চারজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। পুলিশ জানিয়েছে, প্রথমে ধারাল অস্ত্র দিয়ে একাধিকবার কোপানো হয় তাঁকে। পরে আততায়ীরা বুঝতে পারে, খোকন দাস তাঁদের চিনে ফেলেছেন। তখনই তাঁকে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারাই এগিয়ে এসে গুরুতর অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করেন (Bangladesh Khokan Das Murder)। টানা তিনদিন চিকিৎসার পর শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু নির্যাতনের তালিকা আরও দীর্ঘ হওয়ায় উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে।

এদিকে, ধৃত তিন অভিযুক্তের জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। কী কারণে এই হামলা, আদৌ কোনো ব্যক্তিগত শত্রুতা ছিল কি না, নাকি এর পেছনে অন্য কোনও উস্কানি বা পরিকল্পনা রয়েছে কিনা, এসব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ।

খোকন দাসের (Bangladesh Khokan Das Murder) স্ত্রী সীমা দাস সর্বভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, তাঁদের কারও সঙ্গে কোনও বিরোধ ছিল না। তাই কেন এভাবে এমন নৃশংস হামলা করা হয়েছে, তাও বুঝে উঠতে পারছেন না। তিনি আরও দাবি করেন, "হামলাকারীরা মুসলিম এবং তাঁর স্বামী তাদের মধ্যে দু’জনকে চিনে ফেলেছিলেন বলেই হয়তো আগুন ধরিয়ে দেওয়া হয়।"

সাম্প্রতিক সময়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে সংখ্যালঘু হিন্দুদের উপর হামলা, অত্যাচার ও হত্যার ঘটনা বেড়েছে। মানবাধিকার সংগঠনগুলোও অভিযোগ তুলছে যে, মহম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। যদিও সরকারি কর্মকর্তারা দাবি করছেন, তারা সংখ্যালঘুদের সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।


```