Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

খালেদা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, মাঝরাতে সাংবাদিকদের ডেকে জানাল মেডিকেল বোর্ড

ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটময় বলে জানালেন চিকিৎসকেরা। আপাতত বিদেশে নিয়ে যাওয়া সম্ভব নয় বলে মত মেডিকেল বোর্ডের।

খালেদা শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক, মাঝরাতে সাংবাদিকদের ডেকে জানাল মেডিকেল বোর্ড

খালেদা জিয়া

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 28 December 2025 07:33

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক পরিস্থিতি অত্যন্ত সংকটময় বলে শনিবার গভীর রাতে জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। ঢাকার এবার কেয়ার হাসপাতালে গত মাসের ২৩ তারিখ থেকে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী।

শনিবার রাত প্রায় বারোটা পর্যন্ত মায়ের সঙ্গে ছিলেন খালেদা পুত্র তারেক। ‌ তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের খবর দেওয়া হয়। ‌মেডিকেল বোর্ডের তরফে চিকিৎসক তথা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এ জেড এম জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, বিগত কয়েকদিন আমরা বলছিলাম তাঁর শারীরিক অবস্থার উন্নত হচ্ছে। কিন্তু এখন পরিস্থিতির সংকটময়। অত্যন্ত জটিল পরিস্থিতি পার করছেন সাবেক প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, খালেদাকে উন্নত চিকিৎসার দেওয়ার জন্য লন্ডন নিয়ে যাওয়ার যাবতীয় প্রস্তুতি সেরে রাখা হয়েছে। কিন্তু এই মুহূর্তে তাঁকে অন্যত্র নেওয়ার মতো অবস্থা নেই বলে চিকিৎসকরা মনে করছেন। ফলে ঢাকায় ওমানের অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্স অপেক্ষমান থাকলেও খালেদাকে বিদেশে নেওয়া হচ্ছে না।

গভীর রাতে সাংবাদিকদের মুখোমুখি খালেদার মেডিকেল বোর্ডের সদস্যরা

দেশে ফিরে ‌ঢাকার হাসপাতালটিতে মেডিকেল বোর্ডের সঙ্গে রয়েছেন তারেক রহমানের স্ত্রী তথা খালেদার পুত্রবধূ ডা. জুবাইদা রহমান। ‌

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবন কাটিয়ে লন্ডন থেকে ঢাকায় ফেরেন তারেক জিয়া। ‌সেদিনই সন্ধ্যায় তিনি হাসপাতালে মাকে দেখতে যান। শনিবার সারাদিন নানা ব্যস্ততা শেষে বেশি রাতে ফের হাসপাতালে গিয়েছিলেন তারেক। তিনি হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার পর সাংবাদিকদের খবর গিয়ে বলা হয়  মেডিকেল বোর্ড তাদের সঙ্গে কথা বলতে চায়। ‌


```