Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ভোটের আগের দিন ৭৪ লাখ টাকা সহ আটক জামাত নেতা, শোরগোল বাংলাদেশে

ঢাকা বিমানবন্দর থেকে কীভাবে তিনি‌ সৈয়দপুরের বিমানে উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ‌কারণ ঢাকা বিমানবন্দরেই তাঁর কাছে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি নজরে আসার কথা ছিল নিরাপত্তা বাহিনীর।

ভোটের আগের দিন ৭৪ লাখ টাকা সহ আটক জামাত নেতা, শোরগোল বাংলাদেশে

শেষ আপডেট: 11 February 2026 19:31

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ নির্বাচনের (Bangladesh Election 2026) জন্য ভোট নেওয়া হবে। মঙ্গলবার সকালে নির্বাচনী প্রচার কাজ শেষ হয়ে গিয়েছে। বুধবার দেশের রাজনৈতিক অঙ্গনে শোরগোল শুরু হয় জামায়াতে ইসলামীর (Jamaat-E-Ishlami) এক নেতারকে সেনাবাহিনী আটক করার পর।‌

আটক ব্যক্তি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধান। গোয়েন্দা সূত্রে খবর পেয়ে সেনাবাহিনী বাংলাদেশের উত্তর প্রান্তের শহর নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে নামার পর বেলাল উদ্দিন প্রধানকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। তার কাছে মোট ৭৪ লাখ নগদ টাকা পাওয়া গিয়েছে বলে পুলিশ জানিয়েছে। ‌তবে সন্ধ্যায় এই খবর লেখা পর্যন্ত পুলিশ তাঁকে গ্রেপ্তার করেনি। জিজ্ঞাসাবাদ চলাকালীন তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ধৃত ব্যক্তি একজন ব্যবসায়ী এবং ওই নগদ অর্থ গার্মেন্টস ব্যবসার টাকা বলে তিনি প্রাথমিকভাবে জেরায় দাবি করেন। পুলিশের সন্দেহ ওই টাকা ভোটের আগে বিলি করার জন্য ঢাকা থেকে নিয়ে যাওয়া হয়েছিল। ঢাকা বিমানবন্দর থেকে কীভাবে তিনি‌ সৈয়দপুরের বিমানে উঠলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। ‌কারণ ঢাকা বিমানবন্দরেই তাঁর কাছে বিপুল পরিমাণ অর্থ থাকার বিষয়টি নজরে আসার কথা ছিল নিরাপত্তা বাহিনীর।

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা সূত্রে খবর ছিল ওই ব্যক্তির কাছে ৪০ লক্ষ টাকা আছে যা সন্দেহজনক। তাঁকে আটক করার পর টাকা গোনার মেশিন দিয়ে‌ গণনার পর দেখা যায় ৭৪ লাখ টাকা নিয়ে তিনি বিমানে উঠেছিলেন। ‌ঠাকুরগাঁও বিএনপি'র মহাসচিব প্রবীণ নেতা মীরজা ফখরুল ইসলাম আলমগীরের নির্বাচনী কেন্দ্র। ‌ সভাপতি বিএনপি অভিযোগ তুলেছে ওই টাকা জমায়েতে ইসলামী অসৎ উদ্দেশ্যে ব্যবহার করার জন্য নিয়ে গিয়েছিল।

গত কয়েকদিন ধরেই বিএনপি এবং জামাত পরস্পরকে ভোটে কালো টাকা ব্যবহার নিয়ে দোষারোপ করছে।‌ দু পক্ষই অভিযোগ তুলেছে, তারা ভোটারদের উপঢৌকন দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। তবে সরকারি মহলের দাবি, অতীতের নির্বাচনগুলি তুলনায় এবার কালো টাকার লেনদেন কম। ‌


```