ঢাকার পূর্বাচলে নির্মীয়মাণ উপনগরীর প্লট দুর্নীতির প্রথম মামলায় শেখ হাসিনার(Seikh Hasina) ২১ বছরের জেল হয়েছিল। সোমবার দ্বিতীয় মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার(Dhaka) মেট্রোপলিটন আদালত।

শেষ আপডেট: 2 February 2026 13:11
দ্য ওয়াল ব্যুরো: ঢাকার পূর্বাচলে নির্মীয়মাণ উপনগরীর প্লট দুর্নীতির প্রথম মামলায় শেখ হাসিনার(Seikh Hasina) ২১ বছরের জেল হয়েছিল। সোমবার দ্বিতীয় মামলায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার(Dhaka) মেট্রোপলিটন আদালত।
ওই একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানার ছেলেমেয়েরা। রেহানার ছোট মেয়ে আজমিনা ও ছেলে রাদওয়ান মুজিবকে ৭ বছর, বড় মেয়ে টিউলিপকে ২ বছর কারাবাসের সাজা দিয়েছেন বিচারক। এছাড়া প্রত্যেকেই পৃথক অঙ্কের জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে হাসিনার এখনো পর্যন্ত কারাবাসের মেয়াদ দাঁড়ালো ২৬ বছর। এছাড়া মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে বাংলাদেশ অপরাধ ট্রাইব্যুনাল আওয়ামী লিগ(Awami League) নেত্রীকে মৃত্যুদণ্ড দিয়েছে।
প্লট দুর্নীতির মামলায় অভিযোগ করা হয়, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় নির্মীয়মান উপনগরীতে নিজের এবং পুত্র সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে দশ কাঠা করে জমি বরাদ্দ করেছিলেন। একই পরিমাণ জমি মাথাপিছু বরাদ্দ করেন রেহানার ছেলেমেয়েদের নামে।
বাংলাদেশ(Bangladesh) দুর্নীতি দমন কমিশনের অভিযোগ, প্লট বরাদ্দে অনিয়ম করা হয়। ঢাকায় নিজেদের নামে থাকা সম্পত্তি গোপন করে পথ বরাদ্দ নেন সাবেক প্রধানমন্ত্রী ও পরিবারের সদস্য ও আত্মীয়েরা।
অন্যান্য মামলাগুলির মত এই মামলাতেও শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাননি বলে আওয়ামী লিগের অভিযোগ। স্বয়ং হাসিনা দাবি করেছেন, এগুলি সবই ভুয়া মামলা। তাঁর আরও দাবি, ঢাকায় তাঁর এবং বোন রেহানার কোনও বাড়িঘর নেই। ধানমন্ডির পৈত্রিক বাড়ি তারা বঙ্গবন্ধু মিউজিয়ামের জন্য দান করে দিয়েছেন। হাসিনার আরও দাবি, তিনি ও তাঁর পরিবারের সদস্যরা দেশে না থাকার সুযোগ নিয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে।