Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আওয়ামী লিগের তুলনায় জামাত ভয়ঙ্কর, বোঝালেন বিএনপি নেতা ফখরুল, হাসিনা ময়দানে না থাকায় আক্ষেপ

জামাতের অভিযোগ বিএনপির হাতে দেশ মোটেই নিরাপদ নয়। ‌তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অবস্থান বদলে ভারতের দিকে ঝুঁকে পড়েছে।

আওয়ামী লিগের তুলনায় জামাত ভয়ঙ্কর, বোঝালেন বিএনপি নেতা ফখরুল, হাসিনা ময়দানে না থাকায় আক্ষেপ

শেষ আপডেট: 26 January 2026 19:22

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে (Bangladesh Election) এবার অংশ নিতে দেওয়া হচ্ছে না আওয়ামী লিগকে (Awami Leauge)। ভোটের দিন যত এগিয়ে আসছে ততই প্রধান প্রতিপক্ষ দুই দল বিএনপি ও জামায়াতে ইসলামী (Jamaati Ishlami) পরস্পরের বিরুদ্ধে সুর চড়াতে শুরু করেছে। বিএনপি'র অভিযোগ বাংলাদেশ ক্ষমতা দখল করতে জামায়াতে ইসলামী আমেরিকার সঙ্গে বোঝাপড়া করেছে। অন্যদিকে জামাতের অভিযোগ বিএনপির হাতে দেশ মোটেই নিরাপদ নয়। ‌তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অবস্থান বদলে ভারতের দিকে ঝুঁকে পড়েছে।

দুই দলের এই বাদানুবাদের মধ্যেই সোমবার বিএনপি'র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনীতিতে শোরগোল শুরু হয়েছে। নিজের নির্বাচনী কেন্দ্র ঠাকুরগাঁওয়ে সোমবার প্রচার সভায় বিএনপি'র এই প্রবীণ নেতা স্পষ্ট করেছেন জামায়াতের তুলনায় আওয়ামী লিগ ভাল ছিল। তিনি বলেন এতদিন নির্বাচন মানে লড়াই হতো আওয়ামী লিগের নৌকার সঙ্গে বিএনপির ধানের শীষের। এবার নতুন একটি দল ময়দানে এসেছে, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল।

বলাই বাহুল্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করেছেন। সেই সঙ্গে বলেছেন একাত্তরকে (১৯৭১-এর মুক্তিযুদ্ধ) আমরা মাথায় করে রাখবো। কারণ মুক্তিযুদ্ধ হল আমাদের অস্তিত্ব। যারা স্বাধীন বাংলাদেশ চাইনি, তারাই এখন দেশ শাসন করার জন্য মানুষের কাছে ভোট চাইছে।

ঠাকুরগাঁওয়ের ওই সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লিগ নেত্রী শেখ হাসিনার দেশত্যাগের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ করেন। ‌জনতার উদ্দেশে তিনি বলেন, নৌকার কাণ্ডারি সাবেক প্রধানমন্ত্রী হাসিনা আপনাদের ফেলে ভারতে চলে গেছে। দিল্লিতে গিয়ে বসে আছে। আমাদেরকেও বিপদে ফেলে চলে গেছে। থাকলে অন্তত একটা গণতান্ত্রিক অবস্থা বিরাজ করতো। রাজনৈতিক মহল মনে করছে জামায়াতের প্রতি আমেরিকা সহ ইউরোপের সমর্থন বিএনপিকে কিছুটা চাপে ফেলেছে। বিএনপি নেতৃত্ব এখন অনুধাবন করতে পারছেন ময়দানে আওয়ামী লিগ না থাকাটা তাদের জন্য মোটেই সুখকর হচ্ছে না। বরং আওয়ামী লিগ নির্বাচনী ময়দানে থাকলে জামায়াতে ইসলামী মাথা তুলতে পারত না।

সম্প্রতি বিএনপির এক মাঝারি স্তরের নেতা জনসভায় এমন মন্তব্য করেন জামাতের জন্য সবচেয়ে ভালো মুগুর হল আওয়ামী লিগ। শেখ হাসিনার সময় জামাত মাথা তুলতে পারেনি।


```