Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ইউনুসের নয়া ফতোয়া, স্কুল-কলেজের প্রার্থনায় বাদ মুক্তিযুদ্ধ, মুজিব, অসাম্প্রদায়িক চেতনা

এর আগে বর্তমান সরকার ঘোষণা করেছে তারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে মানে না।

ইউনুসের নয়া ফতোয়া, স্কুল-কলেজের প্রার্থনায় বাদ মুক্তিযুদ্ধ, মুজিব, অসাম্প্রদায়িক চেতনা

ফাইল ছবি

শেষ আপডেট: 22 May 2025 08:20

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে স্কুল-কলেজের প্রার্থনা (Oath prayer at Schools and colleges in Bangladesh) সভার শপথ বাক্যে বড় ধরনের পরিবর্তন আনল বাংলাদেশ সরকার (Bangladesh interim government)। দেশের শিক্ষা মন্ত্রণালয়ের নয়া নির্দেশিকায় যে শপথবাক্য পাঠ করতে বলা হয়েছে তাতে তিনটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের উল্লেখ আছে। মুক্তিযুদ্ধ (Liberation War), শেখ মুজিবুর রহমান (Sheikh Mujibur Rahaman) এবং অসাম্প্রদায়িক চেতনা (Non communal consciousness) শব্দ তিনটি বাদ দেওয়া হয়েছে। অর্থাৎ ১৯৭১ সালের স্বাধীনতার যুদ্ধ, তাতে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের অবদান এবং সব ধর্মের প্রতি রাষ্ট্রের সমান অবস্থান বজায় রাখতে ‘অসাম্প্রদায়িক চেতনা রক্ষার সংকল্প বাতিল করে দেওয়া হল। বিশেষজ্ঞদের একাংশের বক্তব্য, মহম্মদ ইউনুরের সরকার মুক্তিযুদ্ধ, মুজিবকে আবেগহীন একটি প্রজন্ম গড়ে তুলতে চাইছে। সরকারের এই পদক্ষেপকে সেই কারণে অনেকেই ‘ফতোয়া’ (Fatwa), ‘হুকুম’ (order) বলছেন। 

এর আগে বর্তমান সরকার ঘোষণা করেছে তারা শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা বলে মানে না। ‘জয় বাংলা’ জাতীয় স্লোগান নয় বলে ঘোষণা করেছে ইউনুস সরকার। এছাড়া বাংলাদেশের স্কুল-কলেজের পাঠ্য বই থেকে শেখ মুজিব, মুক্তিযুদ্ধ বিষয়ক একাধিক অংশ বাদ দেওয়া হয়েছে। বাদ পড়েছে রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্রের গল্প।

শিক্ষা মন্ত্রকের উপসচিব রহিমা আক্তার স্বাক্ষরিত নির্দেশিকায় বলা হয়েছে, নতুন শপথ বাক্য হল, ‘আমি শপথ করিতেছি যে, মানুষের সেবায় সর্বদা নিজেকে নিয়োজিত রাখিব। দেশের প্রতি অনুগত থাকিব। দেশের একতা ও সংহতি বজায় রাখিবার জন্য সর্বদা সচেষ্ট থাকিব। অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না। হে মহান আল্লাহ/মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন, আমি যেন বাংলাদেশের সেবা করিতে পারি এবং বাংলাদেশকে একটি আদর্শ, বৈষম্যহীন ও শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়িয়া তুলিতে পারি। আ-মি-ন।’

এতদিন প্রচলিত শপথ বাক্যটি ছিল, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তানি শাসকদের শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে এক রক্তক্ষয়ী মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। বিশ্বের বুকে বাঙালি জাতি প্রতিষ্ঠা করেছে তার স্বতন্ত্র জাতিসত্তা।

আমি দৃপ্তকণ্ঠে শপথ করছি যে, শহিদদের রক্ত বৃথা যেতে দেব না। দেশকে ভালোবাসব, দেশের মানুষের সার্বিক কল্যাণে সর্বশক্তি নিয়োগ করব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শে উন্নত, সমৃদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনার সোনার বাংলা গড়ে তুলব। মহান সৃষ্টিকর্তা আমাকে শক্তি দিন।’

আওয়ামী লিগ সরকারের সময়ে চালু হওয়া এই শপথ বাক্যে ২০১৩ সালে বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের সুপারিশে যুক্ত হয়, ‘আমি অন্যায় ও দুর্নীতি করিব না এবং অন্যায় ও দুর্নীতিকে প্রশ্রয় দিব না’ অংশটি।


```