Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

অপারেশন সিঁদুর: পাকিস্তানের বিরুদ্ধে হাতেখড়ি ৩ হাজার অগ্নিবীরের, জানাল সেনা

অগ্নিবীর হল ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক সেনা। চার বছরের চুক্তিতে প্রতিরক্ষার তিন শাখা পদাতিক, নৌ ও বিমানবাহিনীতে তাদের নিয়োগ করা হচ্ছে।

অপারেশন সিঁদুর: পাকিস্তানের বিরুদ্ধে হাতেখড়ি ৩ হাজার অগ্নিবীরের, জানাল সেনা

ফাইল ছবি

শেষ আপডেট: 22 May 2025 07:37

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের (Pakistan) বিরুদ্ধে অপারেশন সিঁদুর (Operation Sindoor) অভিযানে অংশ নিয়েছিল তিন হাজার অগ্নিবীরেরাও (Agni veer) । এই প্রথম ভারতের হয়ে যুদ্ধে অংশ নেয় এই চুক্তিভিত্তিক সেনা (contractual soldier)। সেনাবাহিনীর এক পদস্থ কর্তা জানিয়েছেন, দক্ষতার সঙ্গে বিমানবাহিনীর (Indian Air Force) অগ্নিবীর সেনা আকাশবীর (Akashveer) দায়িত্ব পালন করেছে। ওই সেনাকর্তার কথায়, পাকিস্তানের মিশাইল (missile) , ড্রোন (drone) হামলার মুখে আকাশবীরেরা নিয়মিত সেনার সঙ্গে সমানতালে কাজ করেছে, যা ছিল প্রত্যাশার বেশি। তারা পূর্ণ সময়ের পেশাদার সৈনিকের মতোই পেশাদায়িত্ব এবং নিষ্ঠার সঙ্গে শত্রুর মোকাবিলা করেছে।

অগ্নিবীর হল ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক সেনা। চার বছরের চুক্তিতে প্রতিরক্ষার তিন শাখা পদাতিক, নৌ ও বিমানবাহিনীতে তাদের নিয়োগ করা হচ্ছে। চার বছর আগে অগ্নিবীর নিয়োগের সিদ্ধান্তকে কেন্দ্র করে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল। সেনার চাকরিতে চুক্তিতে নিয়োগের বিরোধিতা করে বিরোধী দল, এমনকী প্রাক্তন সেনা কর্তাদের একাংশও।

সরকার ও বর্তমান সেনাকর্তারা পাল্টা বলেছিলেন, বাহিনীর শূন্য পদ পূরণ করতে দীর্ঘ সময় লাগে। সব পদ পূরণের আগে সেনার বড় ধরনের বিপদে পড়ে যাওয়া অসম্ভব নয়। তাই চুক্তিতে নিয়োগই যথার্থ। অপারেশন সিঁদুরের সাফল্যের পর বাহিনীর বক্তব্য, পাকিস্তানের বিরুদ্ধে অগ্নিবীরদের হাতেখড়ি একটি সুযোগও বটে। আকাশবীর অর্থাৎ বায়ুসেনার অগ্নিবীরেরা ছাড়াও বাকি দুই বাহিনীর চুক্তিভিত্তিক সেনাও অংশ নেয় লড়াইয়ে।

চার বছরের জন্য নিয়োগপ্রাপ্ত অগ্নিবীরদের ২৫ শতাংশকে রেখে বাকিদের বাধ্যতামূলক অবসর দেওয়া হয় এককালীন অর্থ সহায়তা দিয়ে। পরবর্তী জীবনে তারা সেনার প্রশিক্ষণকে পুঁজি করে নিরাপত্তা সংস্থায় চাকরি পেতে পারেন। নিজেরাও এজেন্সি চালু করতে পারবেন।

সেনা সূত্রে জানানো হয়েছে, অগ্নিবীররা নিয়মিত সৈন্যদের সঙ্গে কাঁধ থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র দিয়ে লক্ষ্যবস্তু ধ্বংস করেছে। মাঝারি থেকে দূরপাল্লার আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা পরিচালনা করেছে তারা। র‍্যাডার-সহ যোগাযোগ ব্যবস্থায় অগ্নিবীরেরা পূর্ণ সময়ের সৈনিকের মতোই পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে।


```