Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Indigo Flight: 'মৃত্যুমুখ থেকে ফিরলাম', দুর্যোগে পড়া বিমানে ছিলেন তৃণমূল সাংসদরাও

যে সময় এই ঘটনা ঘটেছিল তখন বিমানটি শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছিল। প্রবল শিলাবৃষ্টির ফলে বিমানের সামনের অংশ, বিশেষ করে ‘নোজ কন’-এর কিছুটা অংশ ভেঙে যায়। 

Indigo Flight: 'মৃত্যুমুখ থেকে ফিরলাম', দুর্যোগে পড়া বিমানে ছিলেন তৃণমূল সাংসদরাও

বিমানে ছিলেন তৃণমূল সাংসদরা - ফাইল ছবি

শেষ আপডেট: 22 May 2025 07:23

দ্য ওয়াল ব্যুরো: বড়সড় দুর্ঘটনার ঘটে যেতে পারত। তবে কপাল জোরে বেঁচেছেন দিল্লি থেকে শ্রীনগরগামী ইন্ডিগো সংস্থার একটি বিমানের (Indigo Flight) যাত্রীরা। বুধবার সন্ধেয় এয়ার টার্বুলেন্সের মধ্যে পড়েছিল সেটি। পরিস্থিতি এমন ছিল যে বিমানের 'নাক' ভেঙে যায় এবং তার জরুরি অবতরণ করতে হয়। এই বিমানে ছিলেন কাশ্মীর (Jammu and Kashmir) সফরকারী তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলও (TMC Delegation)। তাঁরা বলছেন, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন!

ভারত-পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাশ্মীরে যেখানে গুলি-গোলা চলেছে সেখানেই গেছে তৃণমূলের এই প্রতিনিধি দল। মূলত শ্রীনগর, পুঞ্জ এবং রাজৌরি ঘুরে দেখবে তাঁরা। এই দলে রয়েছেন, ডেরেক ও ব্রায়েন, নাদিমুল হক, সাগরিকা ঘোষ, মমতা ঠাকুর এবং রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া। এঁরাই বুধবারের দুর্ঘটনাগ্রস্ত ওই বিমানে ছিলেন। এমন অভিজ্ঞতা হওয়ার পর সাগরিকা ঘোষের কথায়, ''সাক্ষাৎ মৃত্যু দেখলাম যেন! আমার মনে হচ্ছিল আজই জীবনের শেষ দিন। যাত্রীরা চিৎকার করছিল, ভয়ে প্রার্থনা করা শুরু করেছিল। মৃত্যুর মুখ থেকে ফিরলাম...''

যে সময় এই ঘটনা ঘটেছিল তখন বিমানটি শ্রীনগরের কাছাকাছি পৌঁছে গেছিল। প্রবল শিলাবৃষ্টির ফলে বিমানের সামনের অংশ, বিশেষ করে ‘নোজ কন’-এর কিছুটা অংশ ভেঙে যায়। তবে পাইলট ও ক্রুর তৎপরতায় শেষ পর্যন্ত বিমানটি সন্ধে ৬টা ৩০ মিনিট নাগাদ নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে অবতরণ করে। তৃণমূল সাংসদরা পাইলটকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।

শ্রীনগর বিমানবন্দরের আধিকারিকরা নিশ্চিত করেছেন, বিমানে থাকা ২২৭ জন যাত্রী এবং সমস্ত ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদে রয়েছেন। তবে বিমানের ক্ষতির মাত্রা এতটাই যে, তা ‘এয়ারক্রাফ্ট অন গ্রাউন্ড’ (Aircraft on Ground বা AOG) হিসেবে ঘোষণা করা হয়েছে, যার অর্থ হল এই বিমানটি আপাতত মেরামতির জন্য উড়ানে ফিরছে না।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, 'ইন্ডিগো ফ্লাইট 6E2142 দিল্লি থেকে শ্রীনগর যাওয়ার পথে ভয়ানক টার্বুলেন্সের মুখে পড়ে। পাইলট জরুরি অবস্থা ঘোষণা করেন। তবে সব যাত্রী এবং ক্রু নিরাপদে সুস্থ রয়েছেন।'


```