Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Bengaluru Rainfall: প্রবল বৃষ্টি, বানভাসি বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু

দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর (Bengaluru weather) একটি কমপ্লেক্সে বৃষ্টির জল পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যার ফলে, অতিভারী বৃষ্টিতে বন্যার কারণে মৃতের সংখ্যা (Bengaluru Flood Death) বেড়ে দাঁড়াল ৩ জন (Bangaluru heavy rainfall flooding)।

Bengaluru Rainfall: প্রবল বৃষ্টি, বানভাসি বেঙ্গালুরুতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত মনমোহন কামাথ (৬৩) এবং দীনেশ (১২)

শেষ আপডেট: 20 May 2025 08:24

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ-পূর্ব বেঙ্গালুরুর (Bengaluru weather) একটি কমপ্লেক্সে বৃষ্টির জল পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু'জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। যার ফলে, অতিভারী বৃষ্টিতে বন্যার কারণে মৃতের সংখ্যা (Bengaluru Flood Death) বেড়ে দাঁড়াল ৩ জন (Bangaluru heavy rainfall flooding)।

পুলিশ জানিয়েছে, নিহত দু'জনের নাম মনমোহন কামাথ (৬৩) এবং দীনেশ (১২)। বিটিএম দ্বিতীয় স্টেজের কাছে এনএস পাল্যার মধুবন অ্যাপার্টমেন্টের বাসিন্দা মনমোহন সোমবার সন্ধ্যা ৬টা ১৫ নাগাদ বৃষ্টি চলাকালীন সেলারে জমে থাকা জল পরিষ্কার করছিলেন। তখনই বিপদ ঘটে।

এক পুলিশ কর্তার কথায়, মনমোহনবাবু একটি মোটর এনে ইলেক্ট্রিক প্লাগের ঢোকান। তারপর পাম্প করে জল বের করার চেষ্টা করেন। তখনই শর্ট সার্কিট হয় এবং মারা যান। ওই একই সময়ে, কমপ্লেক্সে কর্মরত এক নেপালি কর্মচারীর ছেলে দীনেশেরও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়। এই দু'টি ক্ষেত্রেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।

এর আগে পূর্ব বেঙ্গালুরুতে একটি বাড়ির দেওয়াল ভেঙে চাপা পড়ে মৃত্যু হয় এক মহিলার। মৃতের নাম শশিকলা (৩৫)। তিনি একটি বেসরকারি কোম্পানিতে পরিচারিকার কাজ করতেন। সোমবার সকালে কাজে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। এলাকারই একটি বাড়ি দেওয়াল ভেঙে পড়ে তাঁর উপর। ধ্বংসস্তূপে চাপা পড়ে যান তিনি। তাঁকে ওই অবস্থা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

শনিবার বিকেল থেকেই বেঙ্গালুরু এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হয়েছে। সময় যত গড়িয়েছে, বৃষ্টির পরিমাণও বেড়েছে। শহরের দিকে দিকে জল জমতে শুরু করে। কোথাও হাঁটু সমান জল, তো কোথাও আবার জল কোমর ছুঁইছুঁই।

পরিস্থিতির উপর নজর রাখছেন কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করছে। দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার জন্য যুদ্ধকালীন ব্যবস্থাও নেওয়া হচ্ছে। যদিও বেঙ্গালুরুর এই পরিস্থিতির জন্য কংগ্রেস সরকারকেই দায়ী করছে বিজেপি। কটাক্ষ করে বলা হচ্ছে, ভেনিসে পরিণত হয়েছে বেঙ্গালুরু!


```