Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি হাসিনার দলের

সভায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা, আওয়ামী লিগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের উপর নিষ্ঠূর নিপীড়ন এবং জঙ্গিদের নজিরবিহীন উত্থান এবং অবৈধ ইউনুস সরকারের প্রহসনমূলক নির্বাচনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতি আহবান জানানো হয়।

আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি হাসিনার দলের

শেখ হাসিনা।

শেষ আপডেট: 17 March 2026 17:54

দ্য ওয়াল ব্যুরো: বিশ্ব দরবারে বাংলাদেশের সদ্য অনুষ্ঠিত নির্বাচনকে অবৈধ বলে তা বাতিল করার দাবি উত্থাপন করল আওয়ামী লিগ (Awami Leauge)। শেখ হাসিনার (Sheikh Hasina) দল এ ব্যাপারে আন্তর্জাতিক মঞ্চগুলির সঙ্গে যোগাযোগ করে তাদের উপর জারি নিষেধাজ্ঞা প্রত্যাহারেরও দাবি জানিয়েছে।

সোমবার ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্যদের সঙ্গে এক অনলাইন সভায় বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং আওয়ামী লিগের উপর অবৈধ নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে শেখ হাসিনার দলের নেতৃবৃন্দ। ইউরোপিয়ান পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি করা হয়‌ সভায়। ইউরোপিয়ান পার্লামেন্ট সদস্য ইহোয়ান ডানিয়েলসন এবং এভিন ইনচির সঙ্গে এই অনলাইন সভায় কথা হয় আওয়ামী লিগ নেতাদের।

সভায় আওয়ামী লিগের তরফে বক্তব্য পেশ করেন সাবেক  বিদেশ মন্ত্রী হাছখন মাহমুদ, সাবেক তথ্যমন্ত্রী মহম্মদ আলি আরাফাত, সুইডেন আওয়ামী লিগের সভাপতি  ফরহাদ আলি খান, সাধারণ সম্পাদক যুবাইদুল হক সবুজ এবং সুইডেন আওয়ামী লিগের সহ-সভাপতি ও সুইডেনের মূলধারার রাজনীতিবিদ ড. হুমায়ূন কবীর। 

 

সভায় দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লিগের উপর নিষেধাজ্ঞা, আওয়ামী লিগের নেতাকর্মী ও সংখ্যালঘুদের উপর নিষ্ঠূর নিপীড়ন এবং জঙ্গিদের নজিরবিহীন উত্থান এবং অবৈধ ইউনুস সরকারের প্রহসনমূলক নির্বাচনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতি আহবান জানানো হয়।

সভায় আওয়ামী লিগ নেতারা বলেন যে একটি নির্বাচিত সরকারকে অবৈধভাবে উৎখাত করে বাংলাদেশে মৌলবাদীরা গণতন্ত্রকে ধ্বংস করেছে। তারই ধারবাহিকতায় বাংলাদেশে গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত প্রহসনমূলক এবং বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠী তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। দেশের বৃহত্তম রাজনৈতিক দল আওয়ামী লিগকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। অবৈধ ইউনুস সরকারের অবৈধ নির্বাচনে গঠিত নতুন সরকার বিগত অন্তর্বর্তী সরকারের ধারবাহিকতা বজায় রেখে আওয়ামী লিগের নেতাকর্মী ও সাধারণ মুক্তিকামী জনগণের উপর নির্যাতন, জেল-জুলুম ও মানবধিকার লঙ্ঘন করে চলেছে। আওয়ামী লিগের ওপর বিচারবহির্ভূত ও কঠোর নিষেধাজ্ঞা অবিলম্বে তুলে নিয়ে গণতান্ত্রিক ও মানুষের মৌলিক অধিকার সুরক্ষা করে বাংলাদেশে গণতন্ত্র পুণঃপ্রতিষ্ঠায় জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য ইউরোপিয়ান পার্লামেন্টের প্রতি অনুরোধ জানানো হয়।


```