Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
মাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন

হাসিনার নির্দেশেই জুলাই হত্যাকাণ্ড, ট্রাইব্যুনালের সাক্ষ্যে বললেন সাবেক পুলিশ কর্মকর্তা

সাবেক পুলিশ কর্তা মঙ্গলবার শুনানিতে ট্রাইব্যনালের বিচারপতির কাছে অপরাধ স্বীকার করে নিয়ে বলেন, আমি দেশবাসী, নিহতদের পরিবার এবং আগতদের কাছে ক্ষমা চাইছি

হাসিনার নির্দেশেই জুলাই হত্যাকাণ্ড, ট্রাইব্যুনালের সাক্ষ্যে বললেন সাবেক পুলিশ কর্মকর্তা

২৪-এর জুলাই গণবিপ্লবের সময় বাংলাদেশ পুলিশের প্রধান ছিলেন আবদুল্লাহ আল মামুন। গণহত্যার দায়ে এখন জেলে

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 2 September 2025 19:40

দ্য ওয়াল ব্যুরো: গত বছর জুলাই-অগস্ট মাসে বাংলাদেশে সরকার বিরোধী আন্দোলন দমনে পুলিশ শেখ হাসিনার নির্দেশে গুলি করে মানুষ মারে। ওই সময় বাংলাদেশ পুলিশের প্রধানের দায়িত্বে থাকা আবদুল্লাহ আল মামুন মঙ্গলবার ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষ্যে বলেছেন। তৎকালীন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধেও গুচ্ছ অভিযোগ করেন তিনি।

সাবেক এই পুলিশ কর্তা আগেই রাজসাক্ষী হতে চেয়ে ট্রাইব্যুনালের কাছে গোপন জবানবন্দি দিয়েছেন। মঙ্গলবার শুনানিতে ৩৬ তম সাক্ষী হিসাবে তিনি বলেন, আমার ৩৬ বছরের কর্মজীবনে কখনও মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকাট অভিযোগ ওঠেনি। চাকরি জীবনের শেষ লগ্নে এসে অপরাধে জড়িয়েছি প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশ।

সাবেক পুলিশ কর্তা মঙ্গলবার শুনানিতে ট্রাইব্যনালের বিচারপতির কাছে অপরাধ স্বীকার করে নিয়ে বলেন, আমি দেশবাসী, নিহতদের পরিবার এবং আগতদের কাছে ক্ষমা চাইছি। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের উদ্দেশে সাবেক পুলিশ প্রধান বলেন, আমি প্রত্যাশা করি আদালত আমাকে ক্ষমা করবে।

হাসিনা ছাড়াও মানবতা বিরোধী এই অপরাধের এই মামলায় সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপির নাম রয়েছে। সব মিলিয়ে এই মামলায় আসামির সংখ্যা ৪৫ জন। ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, আগামী বছরের জানুয়ারিতে এই মামলার শুনানি শেষ করার চেষ্টা হচ্ছে। যাতে ফেব্রুয়ারিতে রায়দান সম্ভব হয়।


```