আন্দোলনের সমন্বয়ক, বিএনপি ও জামাত-ই ইসলামির ছাত্র-যুব রা রাজধানীর রিপোর্টাস ইউনিটির সভাঘরে মুক্তিযোদ্ধাদের সংগঠন মঞ্চ '৭১-এর সভায় হামলা শুরু করে।

শেষ আপডেট: 28 August 2025 12:52
দ্য ওয়াল ব্যুরো: বৃহস্পতিবার সকালে ঢাকায় মুক্তিযোদ্ধাদের এক সভায় হামলা চালায় স্বাধীনতা বিরোধী শক্তি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, বিএনপি ও জামাত-ই ইসলামির ছাত্র-যুব রা রাজধানীর রিপোর্টাস ইউনিটির সভাঘরে মুক্তিযোদ্ধাদের সংগঠন মঞ্চ '৭১-এর সভায় হামলা শুরু করে। তারা মুক্তিযোদ্ধাদের জোর করে সেখান থেকে বের করে দেয়। তার আগে চলে কৎসিত গালাগাল, ধাক্কাধাক্কি। স্বাধীনতার কারিগরদের স্বৈরাচারের দোদর বলে গালমন্দ চলতে থাকলে এক পর্যায়ে সভা ভণ্ডুল হয়ে যায়।
চলতি মাসেই আত্মপ্রকাশ ঘটে মঞ্চ ৭১ নামে সংগঠনটির৷ দুই মুক্তিযোদ্ধা কামাল হোসেন এবং জেড আই খান পান্নার উদ্যোগে এই সংগঠন গঠিত হয়। গত ১৫ অগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুদিনে ওই সংগঠনের ডাকে হাজার হাজার মানুষ মুক্তিযুদ্ধের প্রধান কাণ্ডারীর প্রতি শ্রদ্ধা জানাতে পথে নেমেছিল। বৃহস্পতিবার সকালের অনুষ্ঠানের বিষয় ছিল বাংলাদেশের সংবিধান রক্ষা। অন্তর্বর্তীকালীন সরকার ১৯৭২ সালে তৈরি সংবিধানের আমূল পরিবর্তন করতে চাইছে। মঞ্চ '৭১-এর দাবি সংবিধানের ঘোষণা এবং মৌলিক বিধানের কেনও পরিবর্তন করা যাবে না। বাদ দেওয়া যাবে না ধর্মনিরপেক্ষতা, সমাজতান্ত্রিক ও বাঙালি জাতীয়তাবাদ শব্দগুলি। এই বিষয়ে জনমত তৈরির উদ্দেশ্য বৃহস্পতিবারের সভার আয়োজন করা হয়েছিল। প্রবীণ আইনজীবী জেড আই খান পান্না এবং কামাল হোসেন পৌঁছানোর আগেই একদল লোক হামলা শুরু করে।
নির্দিষ্ট সময়ে পৌঁছে মৃত্যু মুখে পড়েন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা আওয়ামী লিগের সাবেক প্রেসিডিয়াম সদস্য আব্দুল লতিফ সিদ্দিকী। তিনি বঙ্গবীর কাদের সিদ্দিকীর আপন বড় ভাই। তাঁকে ঘিরে ধরে চলে অকথ্য গালাগাল।আলোচনা সভার উদ্যোক্তা জেড আই খান পান্না এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার আরও একবার প্রমাণিত হল বাংলাদেশে বাক স্বাধীনতা বলে কিছু নেই।