Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

চিন্ময়কৃষ্ণকে কেন জেলে আটকে রাখা হয়েছে? প্রশ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্টের

বাকি পাঁচটি মামলাতেও চট্টগ্রামের আদালত তাঁর জামিনের আবেদন একাধিকবার খারিজ করে। এরমধ্যে চট্টগ্রাম আদালত চত্ত্বরে নবীন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তাঁর নাম জুড়ে দিয়েছে পুলিশ। যদিও ঘটনার সময় পুলিশ হেফাজতে ছিলেন ওই সাধু।

চিন্ময়কৃষ্ণকে কেন জেলে আটকে রাখা হয়েছে? প্রশ্ন বাংলাদেশ সুপ্রিম কোর্টের

চিন্ময় কৃষ্ণ

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 September 2025 22:22

দ্য ওয়াল ব্যুরো: হিন্দু সাধু চিন্ময়কৃষ্ণ দাসকে (Hindu Monk Chinmay Krishna Das)  নিয়ে মামলায় সেমবার রুল জারি করেছে বাংলাদেশ শীর্ষ আদালত (Bangladesh top court)। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট ডিভিশনের (Higj Court Division of Bangladesh Supreme Court) দুই বিচারপতির বেঞ্চ বাংলাদেশ সরকারকে জানাতে বলেছে চিন্ময়কৃষ্ণ দাসকে জামিন দিতে বারে বারে আপত্তি করা হচ্ছে কেন?

চিন্ময়কৃষ্ণ গত বছরের ২৬ নভেম্বর থেকে চট্রগ্রাম কারাগারে বন্দি (Jailedbin Chattagram prison)। তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতা (sedition), হত্যা (murder) সহ মোট ছয়টি মামলা বিচারাধীন। এরমধ্যে দেশদ্রোহিতার অভিযোগে দায়ের হওয়া মামলায় তাঁকে বাংলাদেশ হাই কোর্ট জামিন দিলেও সরকার আপত্তি তোলায় সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়।

বাকি পাঁচটি মামলাতেও চট্টগ্রামের আদালত তাঁর জামিনের আবেদন একাধিকবার খারিজ করে। এরমধ্যে চট্টগ্রাম আদালত চত্ত্বরে নবীন আইনজীবী সাইফুল ইসলামকে হত্যার ঘটনায় তাঁর নাম জুড়ে দিয়েছে পুলিশ। যদিও ঘটনার সময় পুলিশ হেফাজতে ছিলেন ওই সাধু।

এছাড়াও অস্ত্র ও অপহরণের মামলা দেওয়া হয়েছে তাঁর বিরুদ্ধে। সব মিলিয়ে ছয়টি মামলা বিচারাধীন। তাঁর মামলা লড়ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অপূর্ব ভট্টাচার্য। তিনি জানান, সোমবার দীর্ঘ শুনানিতে আদালত বারে বারে সরকার পক্ষের আইনজীবীর কাছে জানতে চান কেন ওই সাধুকে জামিন দিতে সরকারের এত আপত্তি। একমাসের মধ্যে সরকারকে হলফনামা দিয়ে অবস্থান ব্যাখ্যা করতে বলা হয়েছে।


```