Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধান

অগ্নিগর্ভ গোপালগঞ্জ, মুজিবের মাজার ঘিরে ‘হাসিনা সেনা’, এনসিপি-জামাতকে রুখতে পথে ছাত্র লিগ

বাংলাদেশের গোপালগঞ্জের পরিস্থিতি ক্রমে অগ্নিগর্ভ হয়ে উঠছে। 

অগ্নিগর্ভ গোপালগঞ্জ, মুজিবের মাজার ঘিরে ‘হাসিনা সেনা’, এনসিপি-জামাতকে রুখতে পথে ছাত্র লিগ

গোপালগঞ্জে আক্রান্ত উপজেলা নির্বাহী আধিকারিকের গাড়ি

শেষ আপডেট: 16 July 2025 13:35

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের গোপালগঞ্জের পরিস্থিতি ক্রমে অগ্নিগর্ভ হয়ে উঠছে। একদিকে, বরিশাল থেকে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা গোপালগঞ্জের দিকে এগচ্ছে। অন্যদিকে, গোপালগঞ্জগামী রাস্তায় জায়গায় জায়গার ব্যারিকেড তৈরি করেছে আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্ল লিগ।

গত বছর অক্টোবরে ছাত্র লিগকে নিষিদ্ধ ঘোষণা করে ইউনুস সরকার। নিষিদ্ধ সেই সংগঠনের পতাকা হাতে কয়েক হাজার মানুষ ঢাকা-গোপালগঞ্জ-বরিশাল হাইওয়ে দখল করে রেখেছে। গোপালগঞ্জেই রয়েছে শেখ মুজিবর রহমানের মাজার যা এখন জাতীয় স্মৃতিসৌধ। সেখানে এনসিপি ও জামাত হামলা চালাতে পারে খবর থাকায় ছাত্র লিগের কর্মীরা টুঙ্গিপাড়ার দখল নিয়েছে। সেনা-পুলিশের টহল থাকলেও আলাদা করে নজরদারি চালাচ্ছে ছাত্র লিগও। তারা আওয়ামী লিগের নেতা-কর্মী এবং শেখ মুজিবের অনুসারীদের অবিলম্বে গোপালগঞ্জ পৌঁছে যাওয়ার আহ্বান জানিয়েছে।

এনসিপির পদযাত্রা ঘিরে গোপালগঞ্জে পুলিশ মোতায়েন।

মাজারে হামলা করতে এনসিপি ও জামাত বরিশাল, ঢাকা থেকে লোকজনকে গোপালগঞ্জে জড়ো করছে খবর পেয়ে ছাত্র লিগ পাল্টা আওয়ামী লিগ সমর্থকদের উদ্দেশে আহ্বান জানিয়েছে। তারা বলছে, আসুন সকলে মিলে জাতির পিতার স্মৃতিসৌধ রক্ষা করি।

একটি সুত্রের খবর, সেখানে পুলিশের পোশাক পরা জামাতের ছাত্র শাখা ছাত্র শিবির এলোপাথাড়ি গুলি চালিয়েছে। তাতে ১৩জন গুলিবিদ্ধ হয়েছে। যদিও পুলিশ-প্রশাসন এখনও পর্যন্ত এই খবরের সত্যতা স্বীকার করেনি। তবে পথে এবং ছড়িয়ে পড়া ভিডিওতে হেলমেট পরা বহিরাগত লোকজনকে দেখা যাচ্ছে বলে স্থানীয় মানুষের অভিযোগ। অনেকে গুলির শব্দ শুনেছেন বলেও দাবি করছেন। ভিডিও-তে দেখা যাচ্ছে, হাজার হাজার নারী-পুরুষ মুজিবের ছবি দেওয়া পতাকা হাতে গোপালগঞ্জের রাস্তায় জড়ো হয়েছে। নারী-পুরুষ উভয়ের হাতেই লাঠি, বাঁশ, লোহার রড় রয়েছে।

গোপালগঞ্জে নেমেছে সেনা। ট্যাঙ্ক নোতায়েন হচ্ছে শহরের নানা জায়গায়

সকালেই পুলিশের সঙ্গে এক দফা সংঘর্ষ হয় ছাত্র লিগ সমর্থকদের। পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে দলবদ্ধ কর্মীরা পাল্টা হামলা চালায়। প্রাণ বাঁচাতে পুলিশ গাড়ি ফেলে পালায়। ক্ষিপ্ত জনতা পুলিশের গাড়ি ভাঙচুর করার পর তাতে আগুন লাগিয়ে দেয়। আওয়ামী লিগের জেরা পর্যায়ের কোনও নেতাকেই রাস্তায় দেখা যাচ্ছে না। মূলত আওয়ামী পন্থী ছাত্র-জনতাই প্রতিরোধের জন্য প্রস্তুত হয়ে আছে। এনসিপির মিছিল বেলা ১১’টায় গোপালগঞ্জ পৌঁছানোর কথা থাকলেও প্রশাসনের পরামর্শে তারা ধীরে এগচ্ছে।


```