শেষ পর্যন্ত সেনাবাহিনীর কামানের ভিতরে ঢুকে লুকিয়ে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা।

গোপালগঞ্জে গরম গরম ভাষণের পর সেনা কামানের ভিতর লুকিয়ে এলাকা ছাড়েন এই এনসিপি নেতারা
শেষ আপডেট: 16 July 2025 18:09
দ্য ওয়াল ব্যুরো: শেষ পর্যন্ত সেনাবাহিনীর কামানের ভিতরে ঢুকে লুকিয়ে গোপালগঞ্জ ছাড়লেন এনসিপি নেতারা। নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমরা গোপালগঞ্জে আওয়ামী লিগের ছাত্র সংগঠন ছাত্র লিগের প্রতিরোধের মুখে পড়লে পুলিুশ তাদের গোপালগঞ্জ সার্কিট হাউসে নিয়ে তোলে।

সেখান থেকে নেতারা ঢাকায় সরকারি কর্তাদের সঙ্গে হম্বিতম্বি করেন। শেষে সেনা সদর থেকে নির্দেশ যায় এনসিপি নেতাদের কামানের ভিতরে বসিয়ে ঢাকায় পৌঁছে দেওয়া হবে।
এই ঘটনা জানাজানি হতে সমাজমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া আঁছড়ে পড়ছে। বিদ্রুপের শিকার হচ্ছেন এনসিপি নেতারা। গোপালগঞ্জ যে এখনও আওয়ামী লিগের মুক্তাঞ্চল তা বুঝিয়ে দিয়েছে ছাত্র লিগ।
পুলিশ ও সেনার বিরুদ্ধে প্রতিরোধ গড়তে গিয়ে প্রাণ দিয়েছেন ছাত্র লিগের তিন কর্মী। তাঁদের মধ্যে একজনের নাম জানা গিয়েছে। তিনি দীপ্ত সাহা। গোপালগঞ্জের বাসিন্দা এই তরুণ এক বীর মুক্তিযোদ্ধার ভাই। বাকিদের নাম জানাতে পারেনি আওয়ামী লিগ। নিহতদের দেহ গোপালগঞ্জের মেডিকেল কলেজের মর্গে রয়েছে।
আওয়ামী লিগ নেতারা একটি ছবি প্রকাশ করে দাবি করেছেন এক তরুণকে গুলি করে উত্তর পর সেনাবাহিনী তার দেহে বুট দিয়ে লাথি মেরে রক্তাক্ত তরুণকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেত।
প্রসঙ্গত জুলাই আন্দোলনকে
স্মরণে রেখে বুধবার ১৬ই জুলাই বাংলাদেশ সরকার রাষ্ট্রীয় শোক পালন করছে। সেই দিনেই শহিদ হলেন আওয়ামী লিগের তিন তরুণ।