Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

হাসিনার 'কালো অধ্যায়' সংবিধানে যুক্ত করা, সংস্কার! ২ বছরে বাস্তবায়নের অঙ্গীকার জুলাই সনদে

সরকারিভাবে না ঘোষণা করা না হলেও একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, বিএনপি-সহ বহু দলের অনেক নেতাই জুলাই বিপ্লবকে সংবিধানের অন্তর্ভুক্ত করার পক্ষপাতী নন।

হাসিনার 'কালো অধ্যায়' সংবিধানে যুক্ত করা, সংস্কার! ২ বছরে বাস্তবায়নের অঙ্গীকার জুলাই সনদে

ফাইল ছবি

শেষ আপডেট: 28 July 2025 21:38

অমল সরকার

২০২৪-এর বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দেওয়ার কথা বলা হয়েছে জুলাই জাতীয় সনদ, ২০২৫-এর খসড়া প্রস্তাবে। বাংলাদেশের ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলির কাছে যে খসড়া প্রস্তাবের কপি পাঠিয়েছে তাতে আরও বলা হয়েছে, জুলাই জাতীয় সনদে চূড়ান্তভাবে গৃহীত অঙ্গীকারগুলি দু বছরের মধ্যে বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলি অঙ্গীকারবদ্ধ থাকবে।

ঐকমত্য কমিশনের চেয়ারম্যান প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। ভাইস চেয়ারম্যান অধ্যাপক আলি রিয়াজ সংবিধান সংশোধন কমিশনের চেয়ারম্যান। তাঁর অফিস রাজনৈতিক দলগুলির কাছে খসড়া প্রস্তাবের কপি পাঠিয়েছে। বলাইবাহুল্য, ওই খসড়া আদতে মহম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের প্রস্তাব, যাতে জাতীয় নাগরিক পার্টির প্রত্যাশা অগ্রাধিকার পেয়েছে।

খসড়া প্রস্তাব গৃহীত হলে বাংলাদেশের সংবিধানে মুক্তিযুদ্ধের পর জুলাই বিপ্লব অর্থাৎ হাসিনা সরকারের পতনের পর্বকে অন্তর্ভুক্ত করা হবে। স্বাধীন বাংলাদেশে অতীতে কোনও সরকারের জমানার কালিমালিপ্ত করা ইতিহাস এর আগে সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়নি। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন, আওয়ামী লিগকে পুরোপুরি নিষিদ্ধ ঘোষণা এবং ভবিষ্যতে ওই দল যাতে আইনি পথে বৈধতা না পায় সে জন্যই ওই সংবিধানে গণ অভ্যুত্থানকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব খসড়ায় রাখা হয়েছে।

সরকারিভাবে না ঘোষণা করা না হলেও একাধিক সূত্র থেকে জানা যাচ্ছে, বিএনপি-সহ বহু দলের অনেক নেতাই জুলাই বিপ্লবকে সংবিধানের অন্তর্ভুক্ত করার পক্ষপাতী নন।

জুলাই জাতীয় সনদের বাস্তবায়নের অঙ্গীকারনামায় বলা হয়েছে,

১. আমরা নিম্ন সাক্ষরকারীগণ এই মর্মে অঙ্গীকার করছি যে হাজারো মানুষের জীবন ও রক্ত এবং অগণিত মানুষের সীমাহীন ক্ষয়ক্ষতি ও ত্যাগ তিতিক্ষার বিনিময়ে অর্জিত সুযোগ এবং তৎপ্রেক্ষিতে জন আকাঙ্ক্ষার প্রতিফলন হিসাবে দীর্ঘ ধারাবাহিক প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রণীত ও ঐকমত্যের ভিত্তিতে গৃহীত জুলাই জাতীয় সনদ ২০২৫- এর পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করব।

২. জুলাই জাতীয় সনদ ২০২৫-এ দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন ব্যবস্থার বিষয়ে যেসব প্রস্তাব সুপারিশ এই সনদে লিপিবদ্ধ হয়েছে সেগুলো বাস্তবায়নের জন্য সংবিধানের প্রয়োজনীয় সংশোধন সংযোজন পরিমার্জন লিখন এবং বিদ্যমান আইনের প্রয়োজনীয় সংশোধন পরিবর্তন, পরিমার্জন, লিখন, পুর্নলিখন বা নতুন আইন প্রণয়ন প্রয়োজনীয় বিধি প্রণয়ন বা বিদ্যমান বিধি ও প্রবিধির পরিবর্তন সংশোধনের প্রতিশ্রুতি দিচ্ছি।

৩. জুলাই জাতীয় সনদ ২০২৫- এ দেশের শাসন ব্যবস্থা তথা সংবিধান বিচার ব্যবস্থা নির্বাচন ব্যবস্থা জনপ্রশাসন পুলিশি ব্যবস্থা ও দুর্নীতি দমন, তার বিষয়ে সুপারিশ এই সনদে লিপিবদ্ধ রয়েছে। এগুলির বাস্তবায়নের জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধন, সংযোজন পরিমার্জন লিখন ও পুনর লিখন করা হবে।

৪. জুলাই সনদ ২০২৫ বাস্তবায়নের প্রতিটি ধাপে আইনি ও সাংবিধান সুরক্ষার পূর্ণ নিশ্চয়তা বিধান করা হবে।

৫. ২০২৪ সালের বৈষম্য বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলন এবং গণঅভ্যুত্থানের ঐতিহাসিক তাৎপর্যকে সংবিধানে যথাযোগ্য স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ থাকবো।


```