ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দিল্লিতে দু'জনের একান্ত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেই বৈঠকেই ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
শেষ আপডেট: 19 November 2025 19:41
দ্য ওয়াল ব্যুরো: ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে বাংলাদেশে আমন্ত্রণ জানালেন সেদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। বুধবার দিল্লিতে দু'জনের একান্ত বৈঠকে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। সেই বৈঠকেই ডোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন খলিলুর।
কলম্বো সিকিউরিটি কনক্লেভে যোগ দিতে মঙ্গলবার রাতে দিল্লি পৌঁছেছেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। ভারত মহাসাগরীয় দেশগুলির এই কনক্লেভে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনা হবে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল গতমাসেই বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টাকে দিল্লির কনক্লেভে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন।
বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে সাজা দেওয়ার দুদিনের মাথায় খলিলুর রহমানের দিল্লি সফর বাড়তি মাত্রা পাচ্ছে। সাজা ঘোষণার পরই বাংলাদেশ সরকার হাসিনার প্রত্যর্পণ চেয়ে সড়ক হয়েছে। দিল্লিতে সম্মেলনের ফাঁকে ডোলের সঙ্গে একান্তে বৈঠক করতে চেয়েছিলেন বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা। তাঁদের মধ্যে বুধবারই প্রথম মুখোমুখি বৈঠক হয়।
সেই বৈঠকে খলিলুর রহমান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত দেওয়ার প্রসঙ্গ তুলেছেন কিনা তা কোনও পক্ষই স্পষ্ট করেনি। বৈঠক নিয়ে দিল্লির বাংলাদেশ হাইকমিশন সংক্ষিপ্ত বিবৃতি দিয়েছে। তাতে দ্বিপাক্ষিক ইস্যুতে আলোচনার কথা বলা হলেও হাসিনা প্রসঙ্গ উঠেছিল কিনা সে ব্যাপারে কিছু বলা হয়নি। কূটনৈতিক নানা সূত্র থেকে দাবি করা হয়েছে, শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশ সরকার যেহেতু আইনি প্রক্রিয়া শুরু করেছে সেই কারণে বৈঠকে এই প্রসঙ্গ নাও উঠে থাকতে পারে। আর একটি সূত্রের মত হল দ্বিপাক্ষিক ইস্যুর মধ্যে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়টিও পরে। স্বভাবতই দুই দেশের দুই শীর্ষকর্তার একান্ত বৈঠকে সাবেক প্রধানমন্ত্রীকে ফেরত দেওয়ার প্রসঙ্গ অবশ্যই উঠে থাকতে পারে।