পর্যটকসহ সব ধরনের ভিসা মিলবে শুধুমাত্র গুয়াহাটির সরকারি হাইকমিশন কমিশন অফিস থেকে।

শেষ আপডেট: 8 January 2026 17:32
দ্য ওয়াল ব্যুরো: ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া সীমিত করল বাংলাদেশ (Bangaldesh)। ওই দেশের দিল্লির হাইকমিশন এবং আগরতলার সহকারী হাইকমিশনের অফিস থেকে ভিসা দেওয়া আগেই বন্ধ করা হয়েছে। এখন কলকাতা, মুম্বই ও চেন্নাইয়ের বাংলাদেশ উপদূতাবাসগুলি থেকে ভারতীয়দের পর্যটক ভিসা দেওয়া ‘সীমিত’ করা হয়েছে। পর্যটকসহ সব ধরনের ভিসা মিলবে শুধুমাত্র গুয়াহাটির সরকারি হাইকমিশন কমিশন অফিস থেকে।
বাংলাদেশ সরকারের একাধিক সূত্র এই সিদ্ধান্তের কথা স্বীকার করলেও সরকারিভাবে কোনও বিজ্ঞপ্তি জারি করেনি সেদেশের বিদেশ মন্ত্রক। সীমিত সংখ্যায় ভিসা দেওয়ার অর্থ বেড়াতে যাওয়ার বিষয়ে এখন সে দেশে সরকার ভারতীয়দের খুব একটা উৎসাহ দিতে নারাজ। এর পিছনে নিরাপত্তার ইস্যু জড়িত থাকতে পারে বলে মনে করা হচ্ছে।
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি গত বছরের পাঁচ অগস্টের পর থেকেই অত্যন্ত খারাপ। যখন তখন যেখানে সেখানে পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে। বিশেষভাবে টার্গেট করা হয়েছে হিন্দুদের। এর পাশাপাশি ভারত বিরোধিতাও চরমে উঠেছে। এই সময় ভারতীয়রা বেড়াতে গেলে আক্রান্ত হতে পারেন বলে বাংলাদেশ সরকারের একাধিক সূত্র মনে পড়ছে। তারা জানাচ্ছেন সম্ভবত সেই বিষয়টিকে বিবেচনায় রেখেই ভারতীয় পর্যটকদের অনুৎসাহী করা হচ্ছে এখন বাংলাদেশ সফরে যেতে।
২০২৪-এর ৫ অগস্ট বাংলাদেশে গণঅভ্যুত্থানের পর দু-দেশের মধ্যে সম্পর্ক তলানিতে থাকি। ভারতের বিরুদ্ধে মিটিং, মিছিলের পাশাপাশি ভারতীয় প্রতিষ্ঠানের উপর হামলার ঘটনা ঘটে। ভারত সরকার তখন থেকে মেডিকেল বাদে বাংলাদেশিদের অন্যান্য ভিসা দেওয়া বন্ধ রেখেছে। অন্য ভিসা দেওয়া হচ্ছে শুধুমাত্র অত্যন্ত জরুরি ক্ষেত্রে।