Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

আরও ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ, মাস শেষে চালু হবে ঢাকা-করাচি বিমান পরিষেবা

আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের ওই সরকারি বিমান সংস্থা। 

আরও ঘনিষ্ঠ হচ্ছে পাকিস্তান বাংলাদেশ, মাস শেষে চালু হবে ঢাকা-করাচি বিমান পরিষেবা

শেষ আপডেট: 7 January 2026 16:36

দ্য ওয়াল ব্যুরো: ঢাকা–করাচি (dhaka karachi flight) রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (Bangladesh Airline)। আগামী ২৯ জানুয়ারি থেকে ঢাকা-করাচি-ঢাকা রুটে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করতে যাচ্ছে বাংলাদেশের ওই সরকারি বিমান সংস্থা। অসামরিক ওই বিমান ভারতের আকাশ দিয়ে যাতায়াত করবে। ‌

২০২৪-এর ৫ অগস্ট শেখ হাসিনা সরকারের (Sheikh Hasina) পতনের পর থেকে একদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে শীতলতা বেড়েছে, আরেক দিকে সম্পর্ক উষ্ণ রয়েছে পাকিস্তানের সঙ্গে। ‌ পাকিস্তানের সামরিক, বেসামারি কর্তারা ঘন ঘন বাংলাদেশ সফরে যাচ্ছেন। ‌ বাংলাদেশের বহু কর্মকর্তা পাকিস্তান সফর করেছেন। ‌এর ধারাবাহিকতায় দু-দেশের মধ্যে প্রথমে করাচি ও চট্টগ্রাম বন্দরের মধ্যে জাহাজ চলাচল শুরু হয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকে কখনো পাকিস্তানের সঙ্গে সরাসরি পণ্য পরিবহন করেনি দেশটি। জাহাজের পর এবার উড়োজাহাজের পরিষেবা শুরু হচ্ছে দুই দেশের মধ্যে। প্রাথমিকভাবে ঢাকা-করাচি রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালনা করা হবে, যা প্রতি সপ্তাহে বৃহস্পতি ও শনিবার চলাচল করবে।

ঢাকা থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ৮টা, করাচি পৌঁছাবে স্থানীয় সময় রাত ১১টা। করাচি থেকে ছাড়বে স্থানীয় সময় রাত ১২টা, ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিট।

নতুন এই রুট চালুর মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে যাত্রী চলাচল আরও সহজ ও সুবিধাজনক হবে। পাশাপাশি ব্যবসা, পর্যটন ও পারিবারিক ভ্রমণে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে আশা করা যাচ্ছে।  

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মানসম্মত সেবা প্রদানে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ। আধুনিক উড়োজাহাজ ও দক্ষ ক্রু দ্বারা পরিচালিত এই ফ্লাইটে যাত্রীরা আরামদায়ক ভ্রমণের অভিজ্ঞতা লাভ করবেন, দাবি করেছে ওই সংস্থার ব্যবস্থাপক (জনসংযোগ) 
বোসরা ইসলাম।


```