Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক, দ্রুত আরোগ্য কামনা করে জাতিকে প্রার্থনার আর্জি ইউনুসের

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানাল দল। দ্রুত আরোগ্যের জন্য জাতির কাছে প্রার্থনার আর্জি জানালেন ইউনুস।

খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটজনক, দ্রুত আরোগ্য কামনা করে জাতিকে প্রার্থনার আর্জি ইউনুসের

খালেদা জিয়া

অরণ্যা দত্ত

শেষ আপডেট: 28 November 2025 22:18

দ্য ওয়াল ব্যুরো: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হচ্ছে। বর্তমানে ঢাকার এভার কেয়ার হাসপাতালের চিকিৎসাধীন বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। ‌

হাবিব প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীকে প্রার্থনা করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। তিনি বলেছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর চিকিৎসায় সরকার সব ধরনের চেষ্টা চালাবে। ইউনুস আরও বলেছেন, বাংলাদেশের গণতন্ত্রে উত্তরণের পথে খালেদা জিয়ার অসামান্য অবদান রয়েছে। আরও বহুদিন তিনি গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ের শামিল থাকবেন, দেশ এই আশা করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, মহম্মদ ইউনুস নিয়মিত সাবেক প্রধানমন্ত্রীর শরীর-স্বাস্থ্য ও চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন।‌

খালেদা জিয়ার বড় ছেলে তারেক দীর্ঘদিন লন্ডনে রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন। ‌ চলতি মাসেই তিনি দেশে ফিরবেন বলে বিএনপি নেতৃত্ব ঘোষণা করেছিল। ‌ তারেক জিয়া নিজেও এক সাক্ষাৎকারে বলেছিলেন দ্রুতই দেশে ফিরতে চান। নভেম্বর মাস শেষ হতে চলল তারেক এখনও দেশে ফেরেননি।‌ তিনি লন্ডন থেকে মায়ের চিকিৎসার খোঁজখবর নিচ্ছেন

অশীতিপর খালেদা জিয়া বিগত তিন চার বছর ধরে গুরুতর অসুস্থ। তাঁর হার্টের গুরুতর সমস্যা রয়েছে।‌ কিডনি, লিভারের অবস্থাও ভাল নয়।‌ চলতি বছরের মাঝামাঝি সময়ে তিনি লন্ডনে চিকিৎসা করিয়ে এসেছেন। তখন তুলনামূলকভাবে অনেকটাই সুস্থ ছিলেন। গত ২১ নভেম্বর তিনি ঢাকার সেনানিবাসে সেনা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। ‌পরদিন থেকে তিনি অসুস্থতা বোধ করেন। ‌তার শ্বাসনালীতে সংক্রমণ ধরা পড়ে। ‌সেখান থেকে জটিলতা তৈরি হয়েছে হৃদপিণ্ডেও।‌


```