Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

ইউনুসকে‌ চাপে রাখতে ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, তারেকে ভরসা কম, ৩ আসনে লড়বেন খালেদা

সোমবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৮টির প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিএনপি। সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। বাকি আসন গুলিতে বিএনপি জোট শরিকেরা প্রার্থী দেবে বলে মনে করা হচ্ছে।

ইউনুসকে‌ চাপে রাখতে ২৩৮ আসনে প্রার্থী ঘোষণা বিএনপির, তারেকে ভরসা কম, ৩ আসনে লড়বেন খালেদা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 3 November 2025 18:16

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে জাতীয় সংসদের ভোট হওয়ার কথা আগামী বছরের ফেব্রুয়ারির গোড়ায়। ‌ খাতায়-কলমে নির্বাচনের এখনও তিন মাসের বেশি বাকি। এরই মধ্যে সোমবার জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে ২৩৮টির প্রার্থীদের নাম ঘোষণা করে দিল বিএনপি। সন্ধ্যায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী তালিকা ঘোষণা করেন। বাকি আসন গুলিতে বিএনপি জোট শরিকেরা প্রার্থী দেবে বলে মনে করা হচ্ছে।

সোমবার ঘোষিত প্রার্থী তালিকায় সবচেয়ে বড় চমক হল, দলের চেয়ারপারসন তথা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার তিন আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত। এগুলি হল দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১। দলের কার্যনির্বাহী চেয়ারম্যান তারেক জিয়া প্রার্থী হবেন বগুড়া-৬ আসনে। তারেক এই প্রথমবার নির্বাচনে লড়াই করবেন। ‌

খালেদা জিয়া এখনও শারীরিকভাবে পুরোপুরি সুস্থ নন। ঘরের মধ্যেও তিনি সাহায্য ছাড়া চলাফেরা করতে পারেন না। কয়েক মাস আগে তিনি লন্ডনে চিকিৎসা করিয়ে এসেছেন। হাসিনা সরকারের সময় বিএনপি বারে পাড়ে অভিযোগ করতো খালেদা জিয়াকে সরকার বিদেশে চিকিৎসা করাতে দিতে দিচ্ছে না। যে কোনও মুহূর্তে খারাপ কিছু ঘটে যেতে পারে, দাবি করছিল বিএনপি। সেই খালেদা জিয়া বিগত নির্বাচনগুলির মত এবারও ৩ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

বিএনপি'র এই সিদ্ধান্ত খুবই তাৎপর্যপূর্ণ। মনে করা হচ্ছে তারেক জিয়াকে সামনে রেখে নির্বাচনে লড়াইয়ের ব্যাপারে দল তেমন আত্মবিশ্বাসী নয়। তারেকের ডাকে কতটা সাফল্য আসবে তা নিয়ে দল সন্দিহান। খালেদা জিয়া প্রধানমন্ত্রী থাকাকালে তারেক সমান্তরাল প্রশাসন চালাতেন বলে অভিযোগ। প্রশাসনের একাংশের সঙ্গে তখন থেকেই তার সংঘাতের সম্পর্ক। মনে করা হচ্ছে সেই কারণেই অসুস্থ খালেদা জিয়াকে ৩ আসনে প্রার্থী করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপি ক্ষমতায় এলে খালেদা জিয়াই ফের প্রধানমন্ত্রী হবেন এমন অনুচ্চারিত বার্তাও রয়েছে দলীয় সুপ্রিমোকে ৩ আসন থেকে প্রার্থী করার সিদ্ধান্তে।

কেন নির্বাচনের তিন মাস আগে প্রার্থী ঘোষণা করে দিল বিএনপি? রাজনৈতিক ও প্রশাসনিক মহল মনে করছে মহম্মদ ইউনুস সরকারকে চাপে রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে খালেদা জিয়ার দল। রবিবারও এক ভার্চুয়াল সভায় লন্ডন থেকে তারেক জিয়া নির্বাচন যথাসময়ে হবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন। এ মাসেই লন্ডন থেকে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার কথা তারেক জিয়ার। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সোমবার সকালের বিমানে লন্ডন গিয়েছেন। বিএনপির সূত্রের খবর তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনের বিষয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে আলোচনার জন্য সালাউদ্দিন আহমেদ লন্ডন গিয়েছেন

বিএনপি নেতারা বারে বারে অভিযোগ করছেন নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। তারা প্রকাশ্যে না বললেও নানাভাবে বুঝিয়ে দিচ্ছে সন্দেহের তালিকায় রয়েছে অন্তবর্তী সরকার। সরকারের একাংশ ক্ষমতা ছাড়তে চাইছে না বলে বিএনপির অভিযোগ। তাই ভোটের আবহ জোরদার করতে তিন-সাড়ে তিন মাস আগেই প্রাথমিক তালিকা ঘোষণা করে দেওয়া হল।


```