Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

আমেরিকা যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান, অস্ত্র কিনে ট্রাম্পকে খুশি করতে চান তারেক!

আমেরিকার সফরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান অস্ত্র কেনা নিয়ে আলোচনা করবেন মার্কিন সেনাকর্তাদের সঙ্গে। ‌গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ও তিনি পাঁচ দিনের জন্য আমেরিকার সফরে গিয়েছিলেন। এবারও যাচ্ছেন পাঁচ দিনের সফরে।

আমেরিকা যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান, অস্ত্র কিনে ট্রাম্পকে খুশি করতে চান তারেক!

গ্রাফিক্স দ্য ওয়াল।

শেষ আপডেট: 27 March 2026 19:06

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকা সফরে যাচ্ছেন বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকার উজ‌ জামান। আগামী পরশু রবিবার আমেরিকা পাড়ি দেবেন জেনারেল জামান।

শনিবার এক মাস পূর্ণ হবে ইরানের উপর আমেরিকা ও ইজরায়েলের একতরফা হামলার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন শান্তি চুক্তি না মানলে ইরানকে চরম পরিস্থিতির মুখোমুখি হতে হবে। ইরানের উপর হামলা এবং তেহরানের পাল্টা জবাব ঘিরে আরব দুনিয়া গত একমাস ধরে উত্তপ্ত। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনা প্রধানের আমেরিকা সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

বৃহস্পতিবার ছিল বাংলাদেশের ৫৬ তম স্বাধীনতা ও জাতীয় দিবস। ওইদিন সেনাবাহিনীর কুচকাওয়াজ পরিদর্শন করেন রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন তিন বাহিনীর প্রধান। প্রধানমন্ত্রী তারেক রহমান বাহিনীর প্রধানদের বলেন তিনি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আরও শক্তিশালী করতে চান। তাঁর বাবা প্রয়াত জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি সেক্টরের কমান্ডার। পরবর্তীকালে তিনি স্বাধীন বাংলাদেশের সেনাপ্রধান হন। ছিলেন রাষ্ট্রপতি। সেই প্রসঙ্গ স্থাপন করে তারেক রহমান সেনাকর্তাদের বলেন আমি সেনা পরিবারের সন্তান। আমি জানি সেনাবাহিনীর গুরুত্ব কতটা। আমি সেনাবাহিনীকে অত্যাধুনিক সরঞ্জাম ও অস্ত্র সামগ্রী দিয়ে শক্তিশালী করে তুলতে চাই। 

 

জানা গিয়েছে আমেরিকার সফরে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান অস্ত্র কেনা নিয়ে আলোচনা করবেন মার্কিন সেনাকর্তাদের সঙ্গে। ‌গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ও তিনি পাঁচ দিনের জন্য আমেরিকার সফরে গিয়েছিলেন। এবারও যাচ্ছেন পাঁচ দিনের সফরে।

উল্লেখযোগ্য হল, প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প যে বার্তা পাঠান তাতে মার্কিন প্রেসিডেন্ট স্পষ্ট করে জানিয়ে দেন তিনি খুশি হবেন বাংলাদেশের নতুন সরকার আমেরিকার অস্ত্র কিনলে। ‌মনে করা হচ্ছে ট্রাম্পের মন পেতেই তারেক রহমান সেনাপ্রধানকে আমেরিকা পাঠাচ্ছেন।


```