Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতে

হামাস নিকেশ অভিযানে ট্রাম্পের বাহিনীতে থাকবে বাংলাদেশ সেনা, আমেরিকাকে জানালেন ইউনুসের উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে জানালেন, হামাস নিকেশ অভিযানে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

হামাস নিকেশ অভিযানে ট্রাম্পের বাহিনীতে থাকবে বাংলাদেশ সেনা, আমেরিকাকে জানালেন ইউনুসের উপদেষ্টা

ছবি: এআই

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 11 January 2026 10:02

দ্য ওয়াল ব্যুরো: গাজায় শান্তি ফেরাতে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী ভর্তি উদ্যোগী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী। ওয়াশিংটনে মার্কিন প্রশাসনের সঙ্গে বৈঠকে এমনই ইচ্ছা প্রকাশ করেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান।

আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গড়ার কথা বললেও প্যালেস্টাইনের রাজনৈতিক সংগঠন হামাসের কবল মুক্ত করাই তবে ওই বাহিনীর অন্যতম লক্ষ্য। ‌ বাংলাদেশ হলো প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা এই বাহিনীতে যোগ দিতে আগ্রহ প্রকাশ করেছে। এমনকী পাকিস্তানের সঙ্গে আমেরিকার এখন ঘনিষ্ঠতা বাড়লেও ইসলামাবাদের কর্তারা ট্রাম্পের ওই বাহিনীতে যোগ দিতে অনিচ্ছুক। যদিও ইজরায়েল ওই বাহিনীতে পাকিস্তানিকে নিতে আপত্তি জানিয়েছে।

তবে বাংলাদেশের ওই বাহিনীতে যোগদানের ইচ্ছা প্রকাশের পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপ কাজ করেছে বলে ওয়াকিবহাল মহল মনে করছে। তবে বাংলাদেশে ইতিমধ্যে ইউনুস সরকারের এই প্রস্তাব নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কূটনৈতিক মহলের একাংশ মনে করছে, স্পর্শকাতর এই বিষয়ে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত নেওয়ার কোন এখতিয়ার নেই।‌ তাছাড়া নির্বাচন যথাসময়ে হলে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আর মাত্র এক মাস। এই সময় এমন গুরুতর বিষয়ে কি করে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কিন প্রশাসনকে কথা দিলেন তা নিয়ে অনেকেই বিস্মৃত

পাঁচ দিনের সফরে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওয়াশিংটনে গিয়েছেন। সেখানে মার্কিন বিদেশ মন্ত্রকের কর্তাদের সঙ্গে কয়েক দফা বৈঠক করেছেন। ‌সেই বৈঠকেই গাজায় মোতায়েনের জন্য প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীর অংশ হতে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে।

বাংলাদেশের প্রধান উপদেষ্টার অফিস এক বিবৃতিতে বলেছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মার্কিন বিদেশ মন্ত্রণালয়ের রাজনৈতিক বিষয়ক আন্ডার-সেক্রেটারি অ্যালিসন হুকার এবং সহকারী বিদেশ সচিব পল কাপুরের সঙ্গে বৈঠকে বাংলাদেশ সরকারের এই অবস্থান ব্যক্ত করেন। বৈঠকে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, অর্থনৈতিক ও বাণিজ্য সম্পর্ক, রোহিঙ্গা সংকট এবং আঞ্চলিক বিষয়গুলি নিয়ে আলোচনা হয়েছে বলে খবর।


```