Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

নির্বাচনের পর ইস্তফা দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, এরপর বঙ্গভবনের কর্ণধার কি ইউনুস?

জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অবসান হওয়া মাত্র প্রধান উপদেষ্টার পথ থেকে সরে যেতে হবে নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে।

নির্বাচনের পর ইস্তফা দেবেন বাংলাদেশের রাষ্ট্রপতি, এরপর বঙ্গভবনের কর্ণধার  কি ইউনুস?

গ্রাফিক্স- দ্য ওয়াল

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 11 December 2025 21:10

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের রাষ্ট্রপতির পর থেকে মাঝপথে সরে যাবেন মহম্মদ সাহাবুদ্দিন (Mohammed Shahabuddin)।‌ সংবাদ সংস্থা রয়টাকে বৃহস্পতিবার এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন তাঁর মেয়াদের মাঝামাঝি সময়ে পদত্যাগ করার পরিকল্পনা করছেন।তিনি রয়টার্সকে বলেছেন যে নোবেল জয়ী মহম্মদ ইউনুসের (Muhammad Yunus) নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের‌ আচরণে তিনি অপমানিত বোধ করছেন।

বাংলাদেশ সরকার এবং রাষ্ট্রপতির অফিস বঙ্গভবন সূত্রের খবর, অন্তর্বর্তী সরকারের লাগাতার চাপের মুখেই মহম্মদ শাহাবুদ্দিন নির্বাচনের পর ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ‌একাধিক সূত্রের খবর পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন মহম্মদ ইউনুস।‌ জাতীয় সংসদ নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের অবসান হওয়া মাত্র প্রধান উপদেষ্টার পথ থেকে সরে যেতে হবে নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে।

উল্লেখ্য, মহম্মদ সাহাবুদ্দিনের মাঝ পথে রাষ্ট্রপতি পদ থেকে সরে যাওয়া এবং ইউনুসের পরবর্তী রাষ্ট্রপতি হওয়ার সম্ভাবনা নিয়ে দিন কুড়ি আগে দ্য ওয়ালে একটি ভিডিও প্রচার করা হয়েছিল।

৭৫ বছর বয়সি মহম্মদ‌ সাহাবুদ্দিন ২০২৩ সালে আওয়ামী লিগের প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি হন।‌ তিনি শেখ হাসিনার মনোনীত প্রার্থী ছিলেন। ‌ বাংলাদেশ বিচার বিভাগের এই সাবেক কর্মকর্তা একজন মুক্তিযোদ্ধা। ‌

গত বছর ৮ অগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে মুহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের কাছে শপথ নেন। তার আগে হঠাৎ গজিয়ে ওঠা সাংবিধানিক সংকট মোকাবিলায় রাষ্ট্রপতি সাহাবুদ্দিন সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শ করে অন্তর্বর্তী সরকার গঠনের সিদ্ধান্ত নেন।

তবে ইউনুস ক্ষমতায় আসার পর থেকেই রাষ্ট্রপতি ভবনের সঙ্গে দূরত্ব তৈরি করে চলেছেন।রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান ওয়াকার উজ‌ জামানকে সরাতে ও নানাভাবে চেষ্টা চালান ইউনুস।‌

রাজনৈতিক মহলের খবর চলতি বছরের জুলাইয়ে লন্ডনে বিএনপি নেতা তারেক জিয়ার সঙ্গে ইউনুসের বৈঠকে দুর্দান্ত হয় সরকার বিএনপি নেতাকে দেশে ফেরার সব রকম ব্যবস্থা করে দেবে। ‌ বিএনপি সরকার করলে তারেক জিয়া প্রধানমন্ত্রী হতে যাতে বাধা না আসে সেজন্য তার বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ‌পরিবর্তে সাহাবুদ্দিনকে সরিয়ে ইউনুস রাষ্ট্রপতি হবেন বলে বোঝাপড়া হয় দু'পক্ষের। সে ক্ষেত্রে প্রধান উপদেষ্টা হিসেবে তিনি যে সমস্ত অনৈতিক ও অবৈধ সুবিধা নিয়েছেন সেগুলির বিষয়ে আর কোন আইনি জটিলতায় তাঁকে পড়তে হবে না।‌ কারণ রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না। ‌

রয়টার্স কি দেওয়া সাক্ষাৎকারে সাহাবুদ্দিন বলেছেন তিনি নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে চান। ‌নতুন সরকার আসার পরই তিনি ইস্তফা দিয়ে সরে যাবেন। ‌একাধিক সূত্র জানাচ্ছে সাহাবুদ্দিন আসলে‌ সরকারের চাপের মুখে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

কত বছর হাসিনা সরকারের পতনের পর থেকে রাষ্ট্রপতি কার্যত গৃহবন্দি। প্রায় ১৬ মাস পর গত মাসে তিনি দুদিনের জন্য তার পাবনার বাড়িতে গিয়েছিলেন। রাষ্ট্রপতি ভবনের বাইরে কার্যত কোন অনুষ্ঠানে‌ তাঁকে দেখা যাচ্ছে না।শুধু সেনাবাহিনীর কিছু বাৎসরিক অনুষ্ঠানে তিন বাহিনীর প্রধান হিসেবে রাষ্ট্রপতি উপস্থিত থেকেছেন। ‌

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন বলেছেন, প্রধান উপদেষ্টা ইউনুস প্রায় সাত মাস তাঁর সাথে দেখা করেননি। তাঁর প্রেস বিভাগ কেড়ে নেওয়া হয়েছে এবং সেপ্টেম্বরে, বিশ্বজুড়ে বাংলাদেশি দূতাবাসগুলি থেকে তাঁর প্রতিকৃতি সরিয়ে নেওয়া হয়।


```