Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

তীব্র জ্বালানি সংকটে বাংলাদেশ, তেল শূন্য শত শত পাম্প, মজুত রুখতে নামল বিজিবি, নিয়োগ ট্যাগ অফিসার

তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে বাংলাদেশ। ‌দেশ জুড়ে শত শত পেট্রল পাম্প বিগত কয়েকদিন যাবত তেল শূন্য। যেগুলিতে এখনও ডিজেল আছে সেখানে তেল নিতে গাড়ির চার-পাঁচ কিলোমিটার লম্বা লাইন পড়ে যাচ্ছে। এক দু লিটার তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে পাঁচ ছয় ঘন্টা।

তীব্র জ্বালানি সংকটে বাংলাদেশ, তেল শূন্য শত শত পাম্প, মজুত রুখতে নামল বিজিবি, নিয়োগ ট্যাগ অফিসার

শেষ আপডেট: 28 March 2026 14:52

দ্য ওয়াল ব্যুরো: তীব্র জ্বালানি সংকটের মুখে পড়েছে বাংলাদেশ। ‌দেশ জুড়ে শত শত পেট্রল পাম্প বিগত কয়েকদিন যাবত তেল শূন্য। যেগুলিতে এখনও ডিজেল আছে সেখানে তেল নিতে গাড়ির চার-পাঁচ কিলোমিটার লম্বা লাইন পড়ে যাচ্ছে। এক দু লিটার তেলের জন্য অপেক্ষা করতে হচ্ছে পাঁচ ছয় ঘন্টা।

এই সংকটের মুখে জন খোভ বাড়িয়ে দিয়েছে সে দেশের জ্বালানি মন্ত্রী ও প্রতিমন্ত্রীর বক্তব্য। বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রকের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ও প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত গোড়া থেকে দাবি করে আসছিলেন দেশে জ্বালানির কোনও সংকট নেই। কিন্তু সাধারণ মানুষের অভিজ্ঞতার সঙ্গে তাদের বক্তব্য মিলছে না।

এই পরিস্থিতিতে জনরোষ আছড়ে পড়ার আশঙ্কায় ঢাকা-চট্টগ্রাম সহ নয় জেলায় শুধুমাত্র জ্বালানি সংক্রান্ত সমস্যা জনিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি মোকাবিলায় বর্ডার গার্ড বাংলাদেশ বা সে দেশের সীমান্তরক্ষী বাহিনীকে মোতায়েন করা হয়েছে। এছাড়া বাংলাদেশ সরকারের পেট্রোলিয়াম মন্ত্র বড় শহর গুলিতে পেট্রল পাম্পের ট্যাগ অফিসার নিয়োগ করেছে। তাঁদের কাজ হবে প্রতি মুহূর্তের পরিস্থিতি সরকারকে জানানো। ‌ইতিমধ্যে গাড়ি-পিছু তেলের মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। সেই মাত্রার অতিরিক্ত তেল যাতে না দেওয়া হয় সেদিকে নজর রাখবেন ত্যাগ অফিসারেরা। 

 

জ্বালানি ব্যবসা ব্যবসার সঙ্গে সংশ্লিষ্ট মহল অবশ্য বলছে সরকারের এই সমস্ত পদক্ষেপ অনেক আগে নেওয়া উচিত ছিল। সংকটের আভাস পাওয়া মাত্র বহু মানুষ বিপুল পরিমাণ তেল মজুদ করে নিয়েছে। অনেকে এমনকি ড্রাম, হাঁড়ি ইত্যাদিতে ডিজেল পাম্প থেকে নিয়ে গেছে। ফলে পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে।

বাংলাদেশ সরকারের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে ইরানের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে ছয়টি তেলবাহী জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করে বাংলাদেশ অভিমুখে রওনা হয়েছে। সেই জাহাজ গুলি বন্দরে ভিড়লে পরিস্থিতি অনেকটা বদলে যাবে।

তবে ওয়াকিবহাল মহল মনে করছে সংকট এত দ্রুত মেটার আশা কম। কারণ বিদেশ থেকে তেল আমদানি করতে যে বাড়তি অর্থ খরচ করা দরকার তাতে সরকারের কোষাগারের টান পড়তে পারে। সরকার আন্তর্জাতিক অর্থ তহবিল এবং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সঙ্গে ঋণ নিয়ে আলোচনা চালাচ্ছে। বাংলাদেশ সরকার আগামী জুনে প্রথম কিস্তির ঋণ চাইছে। সবকিছু ঠিকঠাক থাকলে ওই ঋণ পাওয়ার পর পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। ‌

এদিকে জ্বালানি সংকট জনিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি কীভাবে কাজ করবে তা নিয়ে ওই সংস্থা একটু আগে এক বিজ্ঞপ্তি জারি করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে সারা দেশে বিজিবি মোতায়েন করা হয়েছে। ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিতে পরিকল্পিত কাঠামোর আওতায় ইউনিট সদর দপ্তর থেকে দূরে অস্থায়ী বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে। এসব ক্যাম্পে একজন কর্মকর্তার নেতৃত্বে তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তাব্যবস্থার কঠোর বাস্তবায়নে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞপ্তিতে বিজিবি আরও জানিয়েছে, ২৫ মার্চ সকাল থেকে ঢাকা জেলার ১টি, কুড়িগ্রামের ২টি, রংপুরের ৩টি, রাজশাহীতে ৩টি, সিলেটে ২টি, মৌলভীবাজারে ৩টি, কুমিল্লায় ৩টি, ব্রাহ্মণবাড়িয়ায় ১টি ও সুনামগঞ্জ জেলায় একটি ডিপো অর্থাৎ মোট ৯টি জেলায় ১৯টি ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। অবৈধ জ্বালানি মজুত ও বিক্রি প্রতিরোধ এবং নাশক তা ঠেকাতে ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ও কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এ ছাড়া সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার ঠেকাতে অতিরিক্ত টহল, নৌ টহল, চেকপোস্টে তল্লাশি এবং সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। আমদানি–রপ্তানিতে ব্যবহৃত ট্রাক, লরিসহ বিভিন্ন যানবাহনেও নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।


```