Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

বিদেশ থেকে আওয়ামী লিগের নেতৃত্ব বদলের চেষ্টা হচ্ছে, অভিযোগ হাসিনা পুত্র জয়ের

ভারত সহ বিভিন্ন দেশের আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ ও মন্ত্রীদের একাংশ এই উদ্যোগের পেছনে আছেন। তাদের ইন্ধন যোগাচ্ছে ইউনুস প্রশাসন (Muhammad Yunus)। ‌এই প্রচেষ্টার পেছনে আছে বিএনপিও। ‌

বিদেশ থেকে আওয়ামী লিগের নেতৃত্ব বদলের চেষ্টা হচ্ছে, অভিযোগ হাসিনা পুত্র জয়ের

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 28 November 2025 16:52

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের বাইরে থেকে আওয়ামী লিগকে (Awami Leauge) ভাঙার চেষ্টা হচ্ছে বলে গুরুতর অভিযোগ তুললেন শেখ হাসিনার (Sheikh Hasina) পুত্র সজীব ওয়াজেদ জয় (Sajeeb Wazed)। ‌তবে বিদেশ বলতে তিনি কোন দেশকে বুঝিয়েছেন তা স্পষ্ট করেননি। ‌ একটি সাক্ষাৎকারে হাসিনা পুত্র বলেছেন আওয়ামী লিগের (Seikh Hasina) এখন সংকট চলছে।এই সুযোগে বিদেশ থেকে বাংলাদেশের (Bangladesh) এই প্রাচীন দলটিকে ভাঙার চেষ্টা হচ্ছে। দলের নেতৃত্ব পরিবর্তনের। ‌

প্রসঙ্গত বৃহস্পতিবারই দ্য ওয়াল‌-এ একটি ভিডিও-র বিষয় ছিল আওয়ামী লীগের (Awami Leauge) নেতৃত্ব পরিবর্তন সংক্রান্ত। উল্লেখ করা হয় শেখ হাসিনা সহ শেখ পরিবারের কেউ যাতে আওয়ামী লীগের নেতৃত্বে থাকতে না পারেন সেইভাবে একটা ছক কষা হচ্ছে। ভারত সহ বিভিন্ন দেশের আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতা সাবেক সাংসদ ও মন্ত্রীদের একাংশ এই উদ্যোগের পেছনে আছেন। তাদের ইন্ধন যোগাচ্ছে ইউনুস প্রশাসন (Muhammad Yunus)। ‌এই প্রচেষ্টার পেছনে আছে বিএনপিও (BNP)। ‌

তারা চাইছে, আওয়ামী লিগের নেতৃত্ব পরিবর্তনের দাবি তুলে দল ভাঙার। তারপর সেই গোষ্ঠী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে। যাতে এটা দেখানো যায় যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিয়েছে। ‌অংশগ্রহণ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন নিশ্চিত করতে আওয়ামী লিগের একাংশকে ভোটে প্রার্থী করতে জোর তৎপরতা চালাচ্ছে ইউনুস প্রশাসন। ‌

এই প্রচেষ্টায় হাত মিলিয়েছেন বেশ কয়েকজন আওয়ামী লিগ নেতা।‌ তাঁরা ভারত সহ বিভিন্ন দেশে যেমন আত্মগোপন করে আছেন, তেমনি কয়েকজন নেতা আছেন বাংলাদেশেই। ‌ এমনকি জেল বন্দি নেতাদেরও একাংশ দলভাঙা ষড়যন্ত্রে লিপ্ত বলে জানা গিয়েছে। ‌ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধে যুক্ত থাকার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার পর থেকেই নেতৃত্বের একাংশ দলের সভাপতির পদ থেকে বঙ্গবন্ধু কন্যাকে ছড়াতে তৎপর হয়ে উঠেছে। ঘনিষ্ঠ মহলে তাঁরা প্রচার করছেন, ফাঁসির আসামি দলের সভাপতি পদে থাকতে পারেন না।‌ যদিও দল হাসিনার ওই বিচারকেই অবৈধ এবং সাজাকে প্রত্যাখ্যান করেছে। ‌

সাক্ষাৎকারে জয় এটাও স্পষ্ট করেননি, যে কারা আওয়ামী লিগের নেতৃত্ব পরিবর্তনের চেষ্টা করছে। মনে করা হচ্ছে দলকে অটুট রাখতেই তিনি আপাতত নাম করছেন না কারো। ‌ এই ব্যাপারে তিনি তাঁর মায়ের পরামর্শ মতই চলছেন বলে মনে করা হচ্ছে।


```