প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত সরকারি অফিসে বিদ্যুৎ খরচ কমানোর নির্দেশ জারি করেছেন।
.jpeg.webp)
শেষ আপডেট: 31 March 2026 18:27
দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশে সব শিক্ষা প্রতিষ্ঠানে সপ্তাহে তিন দিন অনলাইনে পঠন পাঠন (Online Class) হবে। বাকি তিন দিন ক্লাস হবে শিক্ষাঙ্গনে। চলমান জ্বালানি সংকটের (Fuel Crisis) মোকাবিলায় বিদ্যুৎ সাশ্রয় করতে এই সিদ্ধান্ত নিয়েছে সে দেশের শিক্ষা মন্ত্রক। মঙ্গলবার একটু আগে ঢাকায় শিক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ কর্তাদের বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সরকারিভাবে এখনও এই সিদ্ধান্তের কথা জানানো হয়নি। তবে চলতি সপ্তাহ থেকেই অনলাইন ক্লাস (Online Class) চালু হয়ে যাবে বলে মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত হয়।
এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান (Tarique Rahman) মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ সচিবালয়ের বিভিন্ন মন্ত্রকের অফিসে গিয়ে আধিকারিক ও কর্মীদের অনুরোধ করেন যথাসম্ভব সূর্যের আলোয় সরকারি কাজ শেষ করার পরামর্শ দেন। দু সপ্তাহ আগে তিনি নিজের দপ্তরে এসি মেশিনের ব্যবহার কমিয়ে দিয়েছেন। অর্ধেক বাতি জ্বালানো হচ্ছে না।
প্রধানমন্ত্রীর এই উদ্যোগের পর বাংলাদেশ সরকারের ক্যাবিনেট সচিব একটি বিজ্ঞপ্তি জারি করে সমস্ত সরকারি অফিসে বিদ্যুৎ খরচ কমানোর নির্দেশ জারি করেছেন।
ঢাকার একটি সরকারি সূত্রের খবর, জ্বালানি সংকট আরো তীব্র হলে সরকারি অফিসেও ভার্চুয়াল মাধ্যমে কাজ হবে। অর্থাৎ সপ্তাহে বেশ কয়েকদিন কর্মচারীরা বাড়ি থেকে কাজ করবেন।
কুলের ক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে, জোড় বিজোড় পদ্ধতিতে ভার্চুয়াল এবং শিক্ষাঙ্গনের ক্লাস হবে। এই ব্যাপারে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে তারা নিজেরা সিদ্ধান্ত করবে কবে অনলাইন এবং কবে স্বশরীরে হাজিরা মারফত শিক্ষাঙ্গনে ক্লাস হবে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই বাংলাদেশের জ্বালানি তেলের সংকর দেখা দেয়। সে দেশে জ্বালানি তেলের বহু পাম্প বিগত কয়েকদিন যাবত বন্ধ আছে। এক দু লিটার তেল পেতে পাঁচ ছয় ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে পাম্পের বাইরে। ইতিমধ্যে তেল নিয়ে আইনশৃঙ্খলা সমস্যা ও দেখা দিয়েছে।