Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

হাসিনাকে ফেরাতে ঢাকার গোপন বৈঠক থেকে আওয়ামী লিগের ২২ নেতা-কর্মী গ্রেফতার, আটক ১ সেনাকর্তাও

এই সময়কালের মধ্যে দুটি দিন গুরুত্বপূর্ণ। ৫ অগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। ৮ অগস্ট মহম্মদ ইউনুস সরকারের এক বছর পূর্ণ হবে।

হাসিনাকে ফেরাতে ঢাকার গোপন বৈঠক থেকে আওয়ামী লিগের ২২ নেতা-কর্মী গ্রেফতার, আটক ১ সেনাকর্তাও

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 August 2025 09:31

দ্য ওয়াল ব্যুরো: ঢাকার (Dhaka) বসুন্ধরায় অবস্থিত এক কনভেনশন সেন্টার থেকে পুলিশ ২২ জনকে গ্রেফতার করেছে। সেখান থেকেই বাংলাদেশ সেনাবাহিনীর (Bangladesh army) মেজর পদমর্যাদার একজন সেনা কর্তাকে আটক করে পুলিশ। পরে সেনাবাহিনী তাঁকে নিজেদের হেফাজতে নিয়েছে।

গ্রেফতার হওয়া ২২ জনই আওয়ামী লিগের (Awami League) নেতা-কর্মী। তারা রাজধানীতে নাশকতামূলক কাজ করার জন্য পরিকল্পনা তৈরির উদ্দেশে সেখানে গোপন বৈঠক ডেকেছিল বলে পুলিশের দাবি।

তিনদিন আগে বাংলাদেশ পুলিশ এক বার্তায় সারা দেশে বাহিনীকে সতর্ক করে দিয়ে বলে ৮ অগস্ট পর্যন্ত খুবই চিন্তার। এই সময়ের মধ্যে আওয়ামী লিগ দেশে অস্থিরতা তৈরি করতে পারে।

এই সময়কালের মধ্যে দুটি দিন গুরুত্বপূর্ণ। ৫ অগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি। ৮ অগস্ট মহম্মদ ইউনুস সরকারের এক বছর পূর্ণ হবে।

সেনা কর্মকর্তাকে আটক করা নিয়ে ঢাকার সেনা সদর জানিয়েছে আটক অফিসারের সঙ্গে আওয়ামী লিগের ওই বৈঠকের কোনও সম্পৃক্ততা ছিল কিনা খতিয়ে দেখা হচ্ছে। গোয়েন্দাদের ধারণা সেনা কর্মকর্তা আওয়ামী লিগ কর্মীদের গেরিলা যুদ্ধের প্রশিক্ষণ দিতে সেখানে গিয়েছিলেন।

ঢাকার ভাটোরা থানা এলাকায় গ্রেফতারের ঘটনাটি ঘটে গতমাসের ৮ তারিখ। এতদিন বিষয়টি গোপন রাখা হয়েছিল তদন্তের স্বার্থে।

বসুন্ধরার কেবি কনভেনশন সেন্টারে সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত বৈঠকে আওয়ামী লিগ ও তাদের ছাত্র-যুব সংগঠন ছাড়াও হাজির ছিলেন বেশ কয়েকজন কর্মরত ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। বৈঠকে পরিকল্পনা করা হয় ভারতে অবস্থানরত শেখ হাসিনার নির্দেশ পাওয়ার পর সারা দেশ থেকে আওয়ামী লিগের লোকজন ঢাকায় জড়ো হবেন। তারপর প্রশাসনকে চ্যালেঞ্জ করবেন তাঁরা। এই সুযোগে হাসিনাকে দেশে ফেরানো হবে।


```