Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

দেওয়ালে পিঠ ঠেকে গেছে,' নেতাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতির নির্দেশ হাসিনার

আড়াই ঘণ্টার বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন হাসিনা। 

দেওয়ালে পিঠ ঠেকে গেছে,' নেতাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতির নির্দেশ হাসিনার

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 1 August 2025 00:03

দ্য ওয়াল ব্যুরো: আওয়ামী লিগ সভাপতি তথা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবার দলের ছয় নেতার প্রায় আড়াই ঘণ্টা বৈঠক হয়েছে। বৈঠকে হাসিনা নেতাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। বলেছেন, দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এই পরিস্থিতিতে যা করণীয় করতে হবে।

ভারতে থাকা দলের ছয় শীর্ষ নেতা আওয়ামী লিগের  প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধিরী মায়া, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর কবীর নানক, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এসএম কামাল হোসেন বৈঠকে হাজির ছিলেন। বৃহস্পতিবার দুপুর দুটোয় বৈঠকের কথা থাকলেও তা পিছিয়ে বিকাল ৫টায় শুরু হয়। হাসিনাই এই নেতাদের বেছে নিয়েছিলেন দেখা করার জন্য।

আড়াই ঘণ্টার বৈঠকে দলের সাংগঠনিক পরিস্থিতি পর্যালোচনা করেন। নেতারা দলীয় সুপ্রিমোকে জানান, প্রায় সব জেলার সঙ্গে তাঁদের নিয়মিত ভার্চুয়াল বৈঠক হচ্ছে। নীচুতলায় নেতা -কর্মীদের মনোবল অটুট আছে।

জানা গেছে, হাসিনা কিছু নেতার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন। বলেন, এই সংকটে ঐক্য রক্ষাই প্রধান কাজ।

নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যা থাকায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবারের বৈঠকে ডাক পাননি বলে দলের একটি সূত্র জানাচ্ছে। দিন কয়েক আগেই সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলনেত্রীর সঙ্গে দেখা করে এসেছেন।

হাসিনা গত বছর ৫ অগস্ট ভারতে চলে আসার পর এই প্রথম দলের এতজন নেতার সঙ্গে মুখোমুখি বৈঠক করলেন। আওয়ামী লিগ নেত্রী এর আগে একাধিকবার ভার্চুয়াল সভায় বলেছেন, আর অপেক্ষা নয়, যার হাতে যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকতে হবে।

প্রসঙ্গত মুক্তিযুদ্ধের ডাক দিলে শেখ মুজিবুর রহমানও এই ভাষাতেই পূর্ব পাকিস্তানের মানুষকে পাকিস্তানি বাহিনীকে মোকাবিলার ডাক দিয়েছিলেন। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত সেনাবাহিনীর বিরুদ্ধে চুপ ছিলেন। যদিও সেনার অসহযোগিতার কারণে তাঁকে ক্ষমতা হারাতে হয়, এই তথ্য গোপন ছিল না। ১৬ জুলাই গোপালগঞ্জে আওয়ামী লিগের নেতা কর্মীদের উপর সেনার নিপীড়ন নির্যাতনের ঘটনার পর প্রথম ওয়াকার বাহিনীর মুখ খোলেন তিনি। গোপালগঞ্জে বাংলাদেশ সেনা বাহিনী পাক বাহিনীর অত্যাচারকেও ছাপিয়ে গিয়েছে বলে অভিযোগ করেন হাসিনা।


```