এই মামলায় হাসিনার বোন শেখ রেহানা, তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে চলতি বছরের এপ্রিল মাসে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

শেষ আপডেট: 31 July 2025 13:15
দ্য ওয়াল ব্যুরো: শেখ হাসিনার বিরুদ্ধে আরও এক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হল (arrest warrant issued against Sheikh Hasina)। ঢাকার মেট্রোপলিটন আদালত একই মামলায় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় (Sajib Wazed Joy) এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের ( Saima Wazed Putul) বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। মায়ের মতো দাদা-বোনও এখন দেশের বাইরে আছেন। তাঁরা ধরা না দিলে তাঁদের বিরুদ্ধেও ইন্টারপোলকে (Interpol) রেড কর্নার নোটিস (Red Corner Notice) জারির আর্জি জানাবে বাংলাদেশ সরকার।
এই মামলায় হাসিনার বোন শেখ রেহানা, তাঁর ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং দুই মেয়ে টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে চলতি বছরের এপ্রিল মাসে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
পুতুল বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক অধিকর্তার দায়িত্ব নিয়ে গত বছর থেকে দিল্লিতে আছেন। বর্তমানে তিনি লম্বা ছুটিতে আছেন। তিনি একই সঙ্গে কানাডার নাগরিক। হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর পুতুলেরও পাসপোর্ট বাতিল করে দেয় ইউনুস সরকার। তবে বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক কর্তা হিডাবে তাঁর ভ্রমণে বাধা নেই। তিনি কানাডারও নাগরিক। তিনি বর্তমানে ভারতে আছেন কিনা জানা যায়নি।
হাসিনার ছেলে জয় বর্তমানে আমেরিকায় আছেন। তাঁরও পাসপোর্ট বাতিল করে দিয় ইউনুস সরকার। জয় মাস আড়াই আগে আমেরিকার নাগরিকত্ব গ্রহণ করেছেন। মার্কিন পাসপোর্ট নিয়ে দিল্লিতে এসে কুরবানির ইদ পালন করে গিয়েছেন। ফলে হাসিনার ছেলেমেয়েদের প্রত্যর্পণ চাইলে আমেরিকা ও কানাডার কাছেও আর্জি পেশ করতে হবে বাংলাদেশ সরকারকে।

<strong>হাসিনা ছাড়াও গ্রেফতারি পরোয়ানা জারি শেখ রেহানা, জয়, পুতুল, রেদওয়ান মুজিব, টিউলিপ ও আজমিনা সিদ্দিকের বিরুদ্ধে</strong>
জয় দিন সাতেক আগে ফেসবুক পোস্টে অভিযোগ করেন, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। দুর্নীতির মিথ্যা মামলায় তাঁকে ফাঁসাতে চাইছে দুর্নীতি দমন কমিশন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে থাকায় পুতুল এখনও মামলা এবং অভিযোগ নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।
আলোচ্য মামলাটি ঢাকার পূর্বাচলে ফ্ল্যাট বিলি সংক্রান্ত। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশন হাসিনা ও তাঁর পরিবারসহ মোট ২৮ জনের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। তাতে অভিযোগ করা হয় জয়, পুতুল, বোন রেহানা ও তাঁর ছেলেমেয়েরা হাসিনার উপর প্রভাব খাটিয়ে ফ্ল্যাট নিয়েছেন। হাসিনা এই ব্যাপারে বলেছেন, হাস্যকর অভিযোগ। ছেলেমেয়েরা কীভাবে মায়ের উপর প্রভাব খাটায়! আরও বলেন, রেহানা আমার বোন। সে আমার সন্তানের মতো। সে কেন আমার উপর প্রভাব খাটাতে যাবে!