Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

হাসিনার সঙ্গে বৃহস্পতিবার মুখোমুখি বৈঠকে আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্ব, ৭ নেতা দিল্লিতে

নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যা থাকায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবারের বৈঠকে ডাক পাননি বলে দলের একটি সূত্র জানাচ্ছে। 

হাসিনার সঙ্গে বৃহস্পতিবার মুখোমুখি বৈঠকে আওয়ামী লিগের শীর্ষ নেতৃত্ব, ৭ নেতা দিল্লিতে

শেখ হাসিনা

নিশান্ত চৌধুরী

শেষ আপডেট: 31 July 2025 10:55

অমল সরকার


শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে আগামীকাল বৃহস্পতিবার দেখা করবেন আওয়ামী লিগের (Awami League) শীর্ষ সাত নেতা। বুধবার দুপুরে তাঁরা দিল্লি পৌঁছে গিয়েছেন।

এই ছয় নেতা হলেন দলের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জেল হোসেন চৌধিরী মায়া, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হক, দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর কবীর নানক, অন্যতম যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দীন নাছিম, দুই সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী ও এসএম কামাল হোসেন। বৃহস্পতিবার দুপুরের পর আওয়ামী লিগ সভানেত্রী দলের এই নেতাদের সঙ্গে বৈঠক করবেন।

নথিপত্র সংক্রান্ত কিছু সমস্যা থাকায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহস্পতিবারের বৈঠকে ডাক পাননি বলে দলের একটি সূত্র জানাচ্ছে। দিন কয়েক আগেই সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলনেত্রীর সঙ্গে দেখা করে এসেছেন।

হাসিনা নিজেই ঠিক করেছেন কাদের সঙ্গে দেখা করবেন। হালে সাবেক বিদেশ মন্ত্রী হাছান মাহমুদ লন্ডন থেকে এসে তিন সপ্তাহ ভারতে কাটিয়ে গিয়েছেন। হাসিনা সাক্ষাৎ করতে রাজি হননি।

সূত্রের খবর, ভারত সরকার আওয়ামী লিগ নেতাদের দফায় দফায় দেখা করার অনুমতি দেবে। তবে কখনই নয়া দিল্লি প্রকাশ্যে এই ব্যাপারে মুখ খুলবে না। কৌশলগত কারণে আওয়ামী লিগও সরকারিভাবে এই বৈঠকের খবর প্রকাশ না করার সিদ্ধান্ত নিতে পারে। সম্ভবত সেই কারণেই নেতারা বৈঠকের বিষয়ে আগাম মুখ খুলতে চাননি।

ভারতের এক সাবেক কূটনীতিকের কথায়, হাসিনার সঙ্গে তাঁর দলের নেতাদের বৈঠকের বিষয়টি ভারত সরকার নিরাপত্তাজনিত কারণে গোপন রাখছে। ইউনুস সরকারের আপত্তি নিয়ে নয়াদিল্লি মোটেও ভাবছে না। কারণ, কূটনৈতিকভাবে বাংলাদেশ সরকারের আপত্তি করার সুযোগ নেই। হাসিনা ভারতের অতিথি। তাঁকে তাঁর অতিথিদের সঙ্গে দেখা করতে দেওয়াতে আপত্তি করার কোনও প্রশ্ন ওঠে না।

হাসিনা দিল্লিতে অবস্থান করছেন বলে সূত্রের খবর। যদিও ভারত সরকার তাঁর অবস্থান সব সময় গোপন রেখেছে। তিনি দেশ ছাড়ার এক বছরের মাথায় তাঁর সঙ্গে মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন শীর্ষ নেতাদের একাংশ। ভারত সরকার (Govt of India) এই ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে।

দিল্লির কর্তারা সবুজ সংকেত দেওয়ায় হাসিনার নিকট আত্মীয়রাও সম্প্রতি তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁদের মধ্যে ছিলেন তাঁর খুডতুতো, মাসতুতো ভাই ও তাঁদের পরিবারের সদস্যরা। গত বছর ৫ অগস্ট হাসিনা দেশ ছাড়ার পর নিকট আত্মীয়দের অনেকেও বিপদের মুখে ভারতে চলে আসেন। তাঁদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। তাঁদের কয়েকজন আওয়ামী লিগের নেতা এবং সাবেক সাংসদ।

দেশ ছাড়ার সময় হাসিনার সঙ্গী ছিলেন শুধু তাঁর বোন শেখ রেহানা। বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক প্রধান হওয়ার সুবাদে হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল আগে থেকেই দিল্লিতে আছেন। গত কুরবানির ইদের সময় মায়ের সঙ্গে দিন সাতেক কাটিয়ে গিয়েছেন হাসিনার মার্কিন প্রবাসী পুত্র সজীব ওয়াজেদ জয়।

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তথা আওয়ামী লিগ সভানেত্রী হাসিনার নিরাপত্তার কথা বিবেচনায় রেখে তাঁর অবস্থান নিয়ে চূড়ান্ত সতর্কতা অবলম্বন করে আসছে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রক। শুধু নিরাপত্তাই নয়, একজন অতিথি রাষ্ট্রপ্রধানকে যে ধরনের সুযোগ-সুবিধা ও মর্যাদা দেওয়া হয়ে থাকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্যও তাই বরাদ্দ আছে। নিয়মিত তাঁর শরীর-স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বাংলোয় তাঁর জন্য একটি অফিস বরাদ্দ আছে। ভারত সরকারের পদস্থ আধিকারিকেরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর অফিসের কাজকর্ম দেখভাল করেন।

তবে এতদিন হাসিনার সঙ্গে মেয়ে পুতুল, তাঁর সম্তান এবং দিল্লিতে পরিচিত কয়েকজনকেই দেখা করার অনুমতি দেওয়া হয়েছে। আওয়ামী লিগ সূত্রের খবর, দলের পক্ষে এখনও পর্যন্ত শুধুমাত্র সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল দলনেত্রী তথা সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন।

ঢাকায় আন্তর্জাতিক অপরাধ আদালতে একই মামলায় অভিযুক্ত হাসিনা ও কামাল। সেই মামলার শুনানি শুরু হয়েছে। জানা গিয়েছে, মামলা নিয়ে আলোচনার জন্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে দেখা করার অনুমতি দেওয়া হয়।

আওয়ামী লিগের অনেক নেতাই দিল্লিতে আছেন। কেউ এক-দু’বার গিয়েছেন। কিন্তু নেত্রীর সঙ্গে দেখা করার সুযোগ পাননি। তবে টেলিফোনে অনেকের সঙ্গেই কথা বলেন হাসিনা। যদিও সেই সংখ্যাও সীমিত। তবে ভারতে আসার কিছুদিন পর থেকেই ফেসবুকে ভাষণ দিয়ে দল ও দেশবাসীর সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলেছেন সাবেক প্রধানমন্ত্রী।


```