Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১২, আহত শতাধিক, আশঙ্কা জনক বহু

কুমিল্লায় মাঝরাতে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষ! নিহত ১২, শতাধিক আহত, রেলগেটের সিগনাল ঘিরে উঠছে গাফিলতির প্রশ্ন। কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা?

কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষে নিহত ১২, আহত শতাধিক, আশঙ্কা জনক বহু

কুমিল্লায় ভয়াবহ দুর্ঘটনা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 22 March 2026 09:15

দ্য ওয়াল ব্যুরো: বাংলাদেশের কুমিল্লায় শনিবার মাঝরাতে একটি ট্রেন ও বাসের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় সূত্রের খবর আহতের  সংখ্যা শতাধিক। তাদের অনেকের অবস্থা গুরুতর।

ঘটনাটি ঘটে শনিবার মাঝরাতে কুমিল্লার সদর উপজেলার সদর দক্ষিণ উপজেলার পদুয়া বাজার এলাকার একটি রেল ক্রসিংয়ে। লেভেল ক্রসিং গেট ভেদ করে যাত্রীবাহী বাসটি রেল লাইনে উঠে পড়লে এই ঘটনা ঘটে। এই ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে দেশের বাকি অংশের রেল যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে।

পুলিশ জানিয়েছে ট্রেনটি চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখে আসছিল। অন্যদিকে বাংলাদেশের উত্তর প্রান্তের শহর চাঁপাই নবাবগঞ্জ থেকে চট্টগ্রাম যাচ্ছিল মামুন স্পেশাল পরিবহণের বাসটি। ময়নামতি হাইওয়ে থানার অফিসার আব্দুল মোমিন রবিবার সকালে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, প্রাথমিক তদন্তে তাদের ধারণা রেলগেটের লাল সিগনাল বাতিটি অফ ছিল। ফলে চালক বুঝতে না পেরে বাস নিয়ে রেল গেট ভেদ করে লাইনের উপর উঠে যান। তৎক্ষণাৎ ট্রেন চলে আসায় দুর্ঘটনা এড়ানো যায়নি।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অজয় ভৌমিক জানান, এখনও পর্যন্ত হাসপাতালে ১২ জনের দেহ আনা হয়েছে। দু'জনের পরিচয় শনাক্ত হয়েছে। বাকিদের পরিচয় জানার চেষ্টা চলছে। এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।


```