Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ঢাকায় ইদ জমায়েতে রাষ্ট্রীয় সৌজন্য, পাশাপাশি দাঁড়িয়ে নমাজ পাঠ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে অনুষ্ঠিত তিনটি ইদে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে বঙ্গভবনের বাইরে ইদগা ময়দানে সাধারণ মানুষের সঙ্গে একত্রে নমাজ পাঠের অনুমতি দেয়নি। ঢাকার ওই ময়দানে আনুমানিক একলাখ মানুষ জমায়েত হতে পারে।

ঢাকায় ইদ জমায়েতে রাষ্ট্রীয় সৌজন্য, পাশাপাশি দাঁড়িয়ে নমাজ পাঠ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীর

ঢাকায় ইদ জমায়েতে রাষ্ট্রীয় সৌজন্য,

অর্পিতা দাশগুপ্ত

শেষ আপডেট: 21 March 2026 11:31

দ্য ওয়াল ব্যুরো: শনিবার সকালে ঢাকার ঐতিহাসিক ইদগাহ ময়দানে‌ পাশাপাশি দাঁড়িয়ে নমাজ পাঠ করেছেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন‌ (Bangladesh President Md Sahabuddin) এবং প্রধানমন্ত্রী তারেক রহমান (Bangladesh Prime Minister Tarique Rahman)। নমাজ পাঠ শেষে দু'জনে সৌজন্য বিনিময় করেন এবং উপস্থিত সাধারণ মানুষের সঙ্গে মিলিত হন

বাংলাদেশে রাষ্ট্রপতি ও সরকার প্রধানের ঢাকার হাইকোর্ট (Dhaka High Court) লাগোয়া ইদগা ময়দানে একত্রে ইদের নমাজ‌‌ পাঠের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। করোনার সময় এই জমায়েত কয়েক বছর বন্ধ রাখা হয়েছিল।

পুনরায় তা চালু হলেও মহম্মদ ইউনুসের অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে অনুষ্ঠিত তিনটি ইদে রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনকে বঙ্গভবনের বাইরে ইদগা ময়দানে সাধারণ মানুষের সঙ্গে একত্রে নমাজ পাঠের অনুমতি দেয়নি। ঢাকার ওই ময়দানে আনুমানিক একলাখ মানুষ জমায়েত হতে পারে।

রাষ্ট্রপতিকে ইদগা ময়দানে নমাজ পাঠের অনুমতি না দেওয়ার কোনও কারণ সরকারিভাবে অন্তর্বর্তী সরকার জানায়নি। বেসরকারিভাবে বলা হয়েছিল হাসিনা জামানায় নির্বাচিত রাষ্ট্রপতি বঙ্গভবনের বাইরে বেরোলে গণ বিক্ষোভ এমনকী তিনি মব হামলার শিকার হতে পারতেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন তাঁর প্রতি এই অবমাননা নিয়ে বিগত অন্তর্বর্তী সরকারের তীব্র সমালোচনা করেছেন। ‌ তাঁর অভিযোগ, রাষ্ট্রপতিকে অবমাননা করতে পরিকল্পনা করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বস্তুত আঠারো মাস তিনি বঙ্গভবনে বন্দিদশা কাটিয়েছেন ইউনুসের জমানায়।

তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অবশ্য এখনও পর্যন্ত আওয়ামী লিগ জমানার রাষ্ট্রপতিকে মেনে নিয়ে কাজ চালাচ্ছে। রাষ্ট্রপতি সাহাবুদ্দিনও বিএনপি সরকারের সঙ্গে নিঃশর্তে কাজ করে চলেছেন। যেমন দিন কয়েক আগে তিনি সংসদের উদ্বোধনী ভাষণে শেখ হাসিনার জমানাকে স্বৈরতান্ত্রিক শাসনব্যবস্থা এবং দুর্নীতি শিরোমণি বলে উল্লেখ করেছেন। সেই সঙ্গে আওয়ামী লিগের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে ভাবে জড়িত সাহাবুদ্দিন ভাষণে উল্লেখ করেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ঘোষক জিয়াউর রহমান। তাঁর ওই মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে বাংলাদেশ। সরকারিভাবে আওয়ামী লিগ কোন প্রতিক্রিয়া না দিলেও দলটির একাধিক নেতা তাঁকে জাতীয় বেইমান বলে গালমন্দ করছে।

তবে একাধিক সূত্র মনে করছে, রাষ্ট্রপতির সঙ্গে বিএনপি সরকারের এই হানিমুন বেশিদিন টিকবে না। বছরখানেক সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি পদে রেখে তারেক রহমান সরকার বেশ কিছু সিদ্ধান্ত পাশ করিয়ে নেবে, যা আওয়ামী লীগ এবং ব্যক্তিগতভাবে রাষ্ট্রপতির জন্য অস্বস্তিকর হবে। হিসাব মতো ২০২৮-এর এপ্রিল মাস পর্যন্ত বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ রয়েছে। বিএনপি তাঁকে এখনই না সরানোর আরো একটি কারণ হল, তারা চাইছে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনের সময় যাতে দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকেন। কারণ পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। ওই সরকারের সময় রাষ্ট্রপতি ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাছাড়া সংবিধান সংশোধনের যে প্রস্তাব জুলাই সনদে উল্লেখ আছে তা বাস্তবায়িত হলে রাষ্ট্রপতির হাতে অনেক ক্ষমতা থাকবে। দলীয় ব্যক্তি রাষ্ট্রপতি পদে থাকলে সেই ক্ষমতা বিএনপির অনুকূলে যাবে। এইসব কারণেই সাহাবুদ্দিনকে আপাতত অন্তত এক বছর রাষ্ট্রপতি পদে রেখে দিতে চাইছে বিএনপি। ‌

ঢাকার ইদ জমায়েতে এদিন সমাজের বিভিন্ন স্তরের মানুষ সমবেত হয়েছিলেন। জাতীয় মসজিদ বায়তুল মোকারমেও ইদের জমায়েতে বিপুল সমাগম হয়।


```