Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তারেককে ইদ বার্তায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানালেন মোদী

তারেক রহমানকে লেখা এক চিঠিতে  তিনি লিখেছেন, 'ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ইদুল ফিতরের এই আনন্দঘন উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

তারেককে ইদ বার্তায় বাংলাদেশের মানুষকে শুভেচ্ছা জানালেন মোদী

শেষ আপডেট: 19 March 2026 17:44

দ্য ওয়াল ব্যুরো: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। ইদুল ফিতরের আনন্দঘন উৎসব উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী।

তারেক রহমানকে লেখা এক চিঠিতে  তিনি লিখেছেন, 'ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে আমি আপনাকে এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে ইদুল ফিতরের এই আনন্দঘন উৎসব উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।

গত এক মাস ধরে ভারতসহ সারা বিশ্বের মুসলমানরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও বিনম্রতার সঙ্গে পবিত্র সময় অতিবাহিত করেছেন, বলেছেন প্রধানমন্ত্রী মোদী। তিনি আরও বলেছেন, ইদের উদযাপন আমাদের সহমর্মিতা, ভ্রাতৃত্ব ও একতার চিরন্তন মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়।

 

ভারতের প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা ইদ বার্তায় বলেছেন, আমরা বিশ্বব্যাপী মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখ কামনা করি। আমাদের দেশগুলির মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরও দৃঢ় হোক।


```