Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্টনির্বাচকদের শর্টলিস্টে বৈভব! আয়ারল্যান্ড সফরে যাওয়ার জোর সম্ভাবনা, ভাঙতে পারেন সচিনের রেকর্ডIPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্ল

তলপেটের নাছোড় ফ্যাট পিছু ছাড়ছে না কিছুতেই, কী কী ব্যায়ামে ঝরবে?

ডায়েট করেও তলপেটের মেদ কমছে না? কিছু নির্দিষ্ট ব্যায়াম নিয়মিত করলে একগুঁয়ে বেলি ফ্যাট ঝরানো সম্ভব। জানুন কোন ব্যায়ামগুলো কাজ করে, আর কীভাবে করলে দ্রুত ফল মিলবে।

তলপেটের নাছোড় ফ্যাট পিছু ছাড়ছে না কিছুতেই, কী কী ব্যায়ামে ঝরবে?

তলপেটের মেদ কীসে কমবে?

শেষ আপডেট: 9 February 2026 15:49

দ্য ওয়াল ব্যুরো: তলপেটে নাভিমূলের নীচে জমে থাকা যে মেদের (Lower Abdomen Fat) পোশাকি নাম ‘মাফিন টপ’ (Muffin Top), তার হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তাটা মোটেই সহজ নয়। এটা জমতে যতটা সময় লাগে, যেতে লাগে তার চেয়ে অনেক বেশিদিন। বিশেষ করে যাঁদের সন্তান আছে এবং দিনের অনেকটা সময় বসেই কাটে, তাঁদের খুব ভোগায় এই ফ্যাটের (Belly fat) আস্তরণ। কিন্তু চেষ্টাচরিত্র করে হলেও নাছোড় ফ্যাটের হাত থেকে মুক্তি পেতেই হবে। কারণ তা না হলেই বাড়বে ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্টের অসুখের আশঙ্কা।

ঘনঘন ফ্রিজের কনকনে ঠান্ডা জল, দীর্ঘ ক্ষণ এসি-তে থাকা, একই জায়গায় অনেক ক্ষণ বসে থাকা অথবা অনেক ক্ষণ খালি পেটে থাকা এই অংশের মেদ বাড়ানোর প্রধান ভূমিকা পালন করে। ব্যস্ত জীবনে প্রতি দিন জিমে যাওয়ার উপায় থাকে না। তাই মেদ নিয়ে কপালে চিন্তার ভাঁজ থাকলেও তা কমানোর উপায় অবলম্বন করা যায় না।

ফিটনেস বিশেষজ্ঞরা বলছেন, অত্যন্ত সহজ কিছু ব্যায়াম নিয়মিত অভ্যাস করলে তলপেটের মেদ কমে অনেকটাই। জেনে নিন তলপেটের মেদ দূর করার সেই সব সহজ ব্যায়াম, যা অভ্যাস করতে সময়ও লাগে কম, আলাদা করে কোনও উপকরণের প্রয়োজনও পড়ে না।

১) তলপেটের মেদ ঝরাতে প্রথমে চিত হয়ে শুয়ে থাকুন। দুই পা এক সঙ্গে উপরের দিকে তুলুন। কিছু ক্ষণ রাখুন এই ভাবে। হাঁটু যেন ভাঁজ না হয় একটুও। এর পর পা নামান। এ ভাবে বার দশেক করুন। প্রতি দিনে এর সংখ্যা বাড়ান। প্রতি সেট ১০ বার। চেষ্টা করুন ধীরে ধীরে তিন সেট করে অভ্যাস করতে। শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখবেন।

How to Do Basic Leg Lifts That Target Your Lower Abs

২) প্লাঙ্ক বা ব্রিজ এক্সারসাইজ আপনার কোর মাসল শক্তপোক্ত করে তোলে। কোরের শক্তি যত বাড়বে, তত কমবে পেটের ফ্যাট। প্লাঙ্ক অবস্থায় থেকেই সিজ়ার, টুইস্ট, সাইড থ্রো করা যায়। করতে পারেন সাইড প্ল্যাঙ্কও। প্রতি সেটে ২০টি করে তিন সেট করুন।

How to Do a Plank With 4 Variations: Position & Form - NASM

৩)  সোজা দাঁড়ান, পা থাকবে কাঁধ বরাবর। হাত রাখুন মাথার পিছনে। হাঁটুর কাছ থেকে অল্প ভেঙে নিয়ে টুইস্ট করুন দু’পাশে। সোজা হয়ে দাঁড়ান, পা থাকবে কাঁধ বরাবর। মাথার পিছনে হাত রাখুন, কনুই ছড়ানো থাকবে। ডান পা তুলুন বুকের কাছ পর্যন্ত, বাম কনুই দিয়ে তা স্পর্শ করুন। আবার বাঁ পা তুলে সেটা ছুঁতে হবে ডানদিকের কনুই দিয়ে। এইভাবে ৫০ কাউন্ট করুন।

Elbow To Knee Side Crunches Standing Side Knee Crunches Standing Side Crunch  Elbow To Knee (male)

৪) চিত হয়ে শুয়ে সাইক্লিং করার মতো করে পা ঘোরান। এতে তলপেটের সঙ্গে ভারী কোমরের সমস্যাও মিটবে। এ ক্ষেত্রেও ১০ বারে একটি সেট। দুই থেকে তিনটি সেট করার চেষ্টা করুন।

Air cycling

৫) চিত হয়ে শুয়ে পা দু’টিকে এক সঙ্গে তেরচা করে (মোটামুটি ৪৫ ডিগ্রি কোণ করে) রাখুন। কিছু ক্ষণ এ ভাবে রাখুন। তার পর স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন পা।

Reclining Spinal Twist - Yoga 15

```