Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
রহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ৪ হাজার থেকে নিমেষে ১ লক্ষ ৮৫ হাজার ফলোয়ার! এক স্পেলেই সোশ্যাল মিডিয়ার নতুন তারকা প্রফুল্লসামনে কাজল শেখ, মমতা কথা শুরু করতেই হাত নেড়ে বিরক্তি প্রকাশ অনুব্রতর! সিউড়িতে কী ঘটলEPL: নায়ক ওকাফর! ওল্ড ট্র্যাফোর্ডে ৪৫ বছরের অভিশাপ মুছল লিডস, রক্ষণের ভুলে ডুবল ম্যান ইউAsha Bhosle: 'এত ভালবাসার সবটাই তোমার...,' ঠাকুমার স্মৃতি আঁকড়ে আবেগঘন পোস্ট নাতনি জানাইয়েরSupreme Court DA: ডিএ নিয়ে সময়সীমা বৃদ্ধির আর্জি, বুধবার রাজ্যের মামলা শুনবে সুপ্রিম কোর্ট

পছন্দের রেস্তরাঁর চার কিমির বেশি দূরে? লাগবে অতিরিক্ত টাকা, খাদ্যপ্রেমীদের মন ভাঙল জোমাটো

অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো (Zomato) এবার চালু করল নতুন এক সার্ভিস ফি। যার নাম রাখা হয়েছে ‘লং ডিস্ট্যান্স সার্ভিস ফি’।

পছন্দের রেস্তরাঁর চার কিমির বেশি দূরে? লাগবে অতিরিক্ত টাকা, খাদ্যপ্রেমীদের মন ভাঙল জোমাটো

জোমাটো

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 23 May 2025 15:54

দ্য ওয়াল ব্যুরো: অনলাইন ফুড ডেলিভারি সংস্থা জোমাটো (Zomato) এবার চালু করল নতুন এক সার্ভিস ফি। যার নাম রাখা হয়েছে ‘লং ডিস্ট্যান্স সার্ভিস ফি’। এখন থেকে যদি আপনি এমন কোনও রেস্তরাঁ থেকে অর্ডার করেন, যা আপনার বাড়ি বা ডেলিভারি ঠিকানা থেকে ৪ কিমি’র বেশি। তাহলে আপনাকে অতিরিক্ত টাকা দিতে হবে। চলুন জেনে নেওয়া যাক গোটা বিষয়টি।

তবে কি দামী হল জোমাটো?

নতুন নিয়ম অনুযায়ী, রেস্তরাঁ ও ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে দূরত্ব যদি ৪ থেকে ৬ কিমির মধ্যে হয় এবং অর্ডারের পরিমাণ ১৫০ টাকার বেশি হয়, তাহলে বাড়তি ১৫ টাকা চার্জ নেওয়া হবে। আর যদি দূরত্ব ৬ কিমির বেশি হয়, তাহলে চার্জ হতে পারে ২৫ থেকে ৩৫ টাকার মধ্যে। তবে টাকার অঙ্কটা কিন্তু শহর বিশেষে আলাদা আলাদা হবে। আর সেটা অর্ডারের দামের ওপর নির্ভর করবে না।

এই অতিরিক্ত চার্জের বিষয়টি জোমাটোর তরফে জানানোর পর থেকে চিন্তায় পড়ে গিয়েছেন রেস্তরাঁ মালিকেরা। এতে তো Zomato-র কমিশন আরও বেড়ে যাবে। যদিও সংস্থার তরফে জানানো হয়েছে, এই সার্ভিস ফি ধরলেও মোট সার্ভিস চার্জ ৩০ শতাংশের মধ্যেই থাকবে। অতিরিক্ত কোনও কমিশন নেওয়া হবে না রেস্তরাঁ থেকে। তবে কিছু রেস্তরাঁ মালিকের দাবি, বাস্তবে এই চার্জ প্রায় ৪৫ শতাংশ পর্যন্ত পৌঁছচ্ছে। তাহলে তো পরবর্তীকালে তা আরও বাড়বে।

কেন এমন সিদ্ধান্ত নিল জোমাটো?

Zomato-র এই সিদ্ধান্তের পিছনে রয়েছে ‘দূরত্বভিত্তিক রেটিং’ (‘Distance-based rating’) ব্যবস্থা। অ্যাপে এখন দেখানো হচ্ছে, কাছাকাছি রেস্তরাঁ থেকে আসা খাবারের গুণগত মান কতটা ভাল। সংস্থার দাবি, বেশি দূর থেকে খাবার পৌঁছতে সময় বেশি লাগে, ফলে খাবার ঠান্ডা হয়ে যায়। সেক্ষেত্রে যিনি খাবারটি নেন, তিনি রেটিং ভাল দেন না। এতে রেস্তরাঁগুলো সমস্যায় পড়ে।

করোনার আগে ৪-৫ কিমি দূরত্ব পর্যন্ত বিনামূল্যে ডেলিভারি দিত Zomato। কিন্তু লকডাউনের সময় বহু রেস্তরাঁ বন্ধ হয়ে যাওয়ায় সেই সীমা বাড়িয়ে ১৫ কিমি করা হয়। এবার আবার কাছাকাছি রেস্তরাঁ থেকেই অর্ডার বাড়ানোর জন্য এমন ফিচার চালু করল সংস্থাটি।


```