Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আজ রাতেই রিষড়ার বাড়িতে ফিরছেন পূর্ণম, কেক কেটে উদযাপন করবে পরিবার, মেনুতে লুচি-তরকারি

পূর্ণম বাড়ি ফিরলেই কেক কেটে হবে সেলিব্রেশন। 

আজ রাতেই রিষড়ার বাড়িতে ফিরছেন পূর্ণম, কেক কেটে উদযাপন করবে পরিবার, মেনুতে লুচি-তরকারি

শেষ আপডেট: 23 May 2025 14:32

দ্য ওয়াল ব্যুরো, হুগলি: পূর্ণম বাড়ি ফিরলেই কেক কেটে হবে সেলিব্রেশন। রাতের মেনুতে তাঁর প্রিয় লুচি-তরকারি, দই- মিষ্টি। রবিবার হবে মাংস। দীর্ঘ উদ্বেগের পর দশ দিন আগে পাকিস্তানের হেফাজত থেকে মুক্তি পেয়ে দেশে ফেরেন  বিএসএফ জওয়ান পূর্ণম। ছিলেন পাঠানকোটের কর্মস্থলে। অবশেষে আজ শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরছেন তিনি। তাই খুশির হাওয়া পরিবারে।

পূর্ণমের স্ত্রী রজনী সাউ বলেন, "খুব ভালো লাগছে এতদিন পর বাড়ি ফিরছে। কিন্তু ওর কাছে ফোন না থাকায় কথা বলতে পারিনি। জানতে পারিনি ঠিক কখন ফিরছে। বাড়ি ফিরলে ওর প্রিয় লুচি তরকারি এবং দই মিষ্টির আয়োজন হবে। কেক কাটা হবে। আজ একাদশী তাই কোনও আমিষ হবে না। মাংস হবে রবিবার।"

গত বাইশে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁও বৈসরন ভ্যালিতে জঙ্গিদের গণহত্যার শিকার হয়েছিলেন ২৬ জন পর্যটক। ঠিক তারপর দিন পাঞ্জাবের ফিরোজপুরে ভারত পাক সীমান্তে ডিউটি করার সময় অসাবধানতাবশত পাক ভূখণ্ডে ঢুকে পড়েন ২৪ নম্বর ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবল পূর্ণমকুমার সাউ। গাছের তলায় বসে বিশ্রাম নেওয়ার সময় পাক রেঞ্জার্সের হাতে বন্দি হন।  

ঘটনার পরেই পূর্ণমকে ছাড়াতে পাকিস্তান রেঞ্জার্স এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং শুরু করে বিএসএফ। কিন্তু তাতে বরফ গলেনি। তবে বিএসএফের পক্ষ থেকে বারবার পূর্ণমের উদ্বিগ্ন পরিবারকে আশ্বস্ত করা হয় যে কোনও মূল্যে তাঁকে দেশে ফেরানো হবে। পূর্ণম আটক হওয়ার কয়েকদিন পরেই পাঠানকোট গিয়ে হাজির হন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ সহ পরিবারের কয়েকজন সদস্য। সেখানে গিয়ে বিএসএফ কর্তাদের সঙ্গে দেখা করেন তাঁরা। বিএসএফ কর্তারা আশ্বস্ত করেন তাঁর স্ত্রীকে।  

ঠিক এই সময়েই জঙ্গি হামলার বদলা নিতে অপারেশন সিঁদুর শুরু করে ভারত। পাকিস্তান ভূখণ্ডে থাকা নটি জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেয় ভারতীয় বায়ু সেনা। পাল্টা প্রত্যাঘাত হানার চেষ্টা করে পাকিস্তান, যদিও তারা ব্যর্থ হয়। ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে বিএসএফ জওয়ানের পরিবারে উৎকণ্ঠা এবং উদ্বেগ বাড়তে থাকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণমের স্ত্রীকে ফোন করে আশ্বস্ত করেন। শ্রীরামপুরে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়  বিএসএফ ডিজি র সঙ্গে কথা বলেন। এদিকে পাকিস্তানের সঙ্গে সংঘর্ষ বিরতি ঘোষণা হয়। দুই দেশের DGMO দের মধ্যে হট লাইনে মিটিং হয়। এরপরে নতুন করে পূর্ণম সাউয়ের মুক্তির ব্যাপারে আশার আলো দেখে পরিবার।

গত ১৪ ই মে পূর্ণম সাউকে মুক্ত করে পাক রেঞ্জার্স। আটারি ওয়াগা সীমান্ত দিয়ে দেশে ফেরানো হয় তাঁকে। দীর্ঘ উৎকণ্ঠার পর স্বস্তি ফেরে তাঁর পরিবারে। যদিও পূর্ণমকে সঙ্গে সঙ্গেই বাড়িতে ফেরত পাঠানো হয়নি। কিছু স্বাস্থ্য পরীক্ষাও করা হয়। অবশেষে এক মাস পর শুক্রবার রিষড়ার বাড়িতে ফিরছেন বিএসএফ জওয়ান পূর্ণম সাউ।


```