Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

শিশুদের ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন Zoho সিইও! কী বললেন 'লিভার ডক'?

পোস্ট ঘিরে শুরু হয়েছে টুইটার-যুদ্ধ - একদিকে ভেম্বু, অন্যদিকে জনপ্রিয় লিভার বিশেষজ্ঞ সিরিয়াক অ্যাবি ফিলিপস, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘দ্য লিভার ডক’ নামে পরিচিত।

শিশুদের ভ্যাকসিন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন Zoho সিইও! কী বললেন 'লিভার ডক'?

পৃথা ঘোষ

শেষ আপডেট: 29 October 2025 18:10

দ্য ওয়াল ব্যুরো: ফের বিতর্কের কেন্দ্রে জোহো (Zoho)-র সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু (Zoho CEO Sridhar Vembu)। শিশুদের ভ্যাকসিনেশন (Vaccination) বা টিকাকরণের সঙ্গে ও অটিজমের (autism) 'সম্পর্ক' নিয়ে তাঁর এক বিতর্কিত মন্তব্যের জেরে নেটমাধ্যমে একপ্রকার সমালোচনার ঝড় উঠেছে। তাঁর পোস্টকে ঘিরে শুরু হয়েছে টুইটার-যুদ্ধ - একদিকে ভেম্বু, অন্যদিকে জনপ্রিয় হেপাটোলজিস্ট (লিভার বিশেষজ্ঞ) সিরিয়াক অ্যাবি ফিলিপস, যিনি সোশ্যাল মিডিয়ায় ‘দ্য লিভার ডক’ (Liver Doc Cyriac Abby Philips) নামে পরিচিত।

ঘটনার সূত্রপাত, মঙ্গলবার সকালে। শ্রীধর ভেম্বু একটি গবেষণা শেয়ার করে লেখেন, টিকাকরণই নাকি বাড়তে থাকা অটিজমের ক্ষেত্রে 'মূল ঝুঁকি'। তিনি দাবি করেন, ''বাবা-মায়েদের এই গবেষণাকে গুরুত্ব দিয়ে ভাবা উচিত। আমার বিশ্বাস, প্রমাণ আরও বাড়বে যে, আমরা শিশুদের অতি অল্প বয়সে খুব বেশি টিকা দিচ্ছি। যার ফলেই অটিজমের হার দ্রুত বাড়ছে, বিশেষত ভারতে।''

ভেম্বু নিজে অটিজম আক্রান্ত পুত্রসন্তানের বাবা। তাই তাঁর বক্তব্য নিয়ে অনেকেই গুরুত্ব দিয়ে আলোচনা শুরু করেন। তবে তিনি পরে পরিষ্কার করেন - তিনি টিকার সম্পূর্ণ বিরোধী নন, বরং অতিরিক্ত টিকাদানের বিষয়টি নিয়েই প্রশ্ন তুলছেন।

‘দ্য লিভার ডক’, ভেম্বুর এই পোস্টের পরেই কড়া ভাষায় প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, যদি শিশুদের টিকা বন্ধ করতে চান, তাহলে প্রস্তুত থাকুন - পোলিও ফিরে আসবে, হামের মতো রোগ ফের শিশুদের প্রাণ নেবে। কারণ আমেরিকার মতো দেশের স্বাস্থ্য দফতরের দায়িত্বে থাকা কিছু ‘প্রাচীনপন্থী আঙ্কেল’ এখন বিজ্ঞানবিরোধীও হয়ে উঠেছেন।”

তিনি দাবি করেন, ভেম্বু যে গবেষণাটি শেয়ার করেছেন, সেটি “অ্যান্টি-ভ্যাকসিন সংগঠনের অর্থে তৈরি, পিয়ার রিভিউ হয়নি এবং বৈজ্ঞানিকভাবে বিশ্বাসযোগ্য নয়।”

ডাঃ ফিলিপস আরও জানান, বিশ্বের বৃহত্তম দানিশ গবেষণায় ৫০টি স্বাস্থ্য সমস্যা নিয়ে বিশ্লেষণে দেখা গেছে, টিকাকরণ ও অটিজমের মধ্যে কোনও সম্পর্ক নেই।

এখানেই থামেননি তিনি, টুইটে সরাসরি ভেম্বুকে সম্বোধন করে লেখেন, “আমি আগেও আপনার ছদ্মবিজ্ঞানের কথা শুনেছি। এবারও বলছি - নিজের মতো থাকুন, আর পোস্টটা সরিয়ে দিন।”

এই বাকযুদ্ধ নিয়ে নেটিজেনদের মতভেদ স্পষ্ট। লিভার ডকের বৈজ্ঞানিক যুক্তিকে সমর্থন করলেও, তাঁর তীক্ষ্ণ মন্তব্যে আপত্তি জানিয়েছেন অনেকে। একজন লিখেছেন, “এইভাবে কাউকে অপমান করে বার্তা দেওয়া যায় না।” অন্য এক ব্যবহারকারী হেসে বলেছেন, “তুমি কি পিএইচডি করেছ মানুষকে অপমান করার জন্য?”

অন্যদিকে, ভেম্বু প্রত্যক্ষভাবে উত্তর না দিলেও, 'stay in your lane' মন্তব্যকে ব্যঙ্গ করে লিখেছেন, “অহঙ্কারী ডাক্তারদের সঙ্গে তর্কে যেতে চাই না। আমি চাই, বুদ্ধিমান চিকিৎসকরা বিষয়টি নিয়ে খোলামেলা বিতর্ক করুন।”

এই ঘটনাই কিন্তু প্রথম নয়। গত বছর খালি পায়ে হাঁটার সুফল নিয়ে মন্তব্য করেও ভেম্বু ছদ্মবিজ্ঞানের অভিযোগে লিভার ডকের আক্রমণের মুখে পড়েছিলেন। চলতি বছরের জানুয়ারিতে আবার তিনি গোমূত্র ও গোবরের উপকারিতা নিয়ে মন্তব্য করায় একইভাবে সমালোচিত হয়েছিলেন।


```