Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গীতা ও চণ্ডীতে যেভাবে নিজের স্বরূপ প্রকাশ করেছেন ভগবান৭ শতাংশ ফ্যাট, ৫০ শতাংশ পেশি! যে ডায়েট মেনে চলার কারণে রোনাল্ডো এখনও যন্ত্রের মতো সচলগুগল এখন অতীত, AI দেখে ওষুধ খাচ্ছেন মানুষ! বেশিরভাগ রোগ চিনতে না পেরে জটিলতা বাড়াচ্ছে চ্যাটবট 'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটো

রাজ্যের স্কুলে বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা, টিকাকরণ শুরু ২০২৭-এ

অথচ এতদিন এই ভ্যাকসিন ছিল শুধু বেসরকারি ক্ষেত্রেই। দামও ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে।

রাজ্যের স্কুলে বিনামূল্যে সার্ভাইক্যাল ক্যান্সারের টিকা, টিকাকরণ শুরু ২০২৭-এ

ফাইল ছবি।

সুমন বটব্যাল

শেষ আপডেট: 16 July 2025 19:41

দ্য ওয়াল ব্যুরো: মেয়েদের অন্যতম মারণরোগ সার্ভাইক্যাল ক্যান্সার (Cervical Cancer)  রুখতে এবার বড় পদক্ষেপ রাজ্যের (Bengal Health Initiative)। স্কুলপড়ুয়া কিশোরীদের এইচপিভি ভ্যাকসিন (HPVVaccine) বিনামূল্যে দেওয়ার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার।

 রাজ্যের শিক্ষা দফতরের মাধ্যমে এই টিকাকরণ কর্মসূচি চালু হবে ২০২৭ সাল থেকে। রাজ্য পরিবার কল্যাণ আধিকারিক ডাঃ অসীম দাস মালাকার জানিয়েছেন, কেন্দ্রীয় সরকার দেশজুড়ে এই টিকা দেওয়ার পরিকল্পনা নিয়েছে, বাংলাতেও তার প্রস্তুতি চলছে।

 

সার্ভাইক্যাল ক্যান্সার বা জরায়ু-মুখের ক্যান্সার—ভারতে এটি দ্বিতীয় সর্বাধিক প্রাণঘাতী ক্যান্সার মহিলাদের মধ্যে। ২০২৩ সালে দেশে প্রায় ১.২৪ লক্ষ মহিলা আক্রান্ত হন, মৃত্যু হয় প্রায় ৮০ হাজার জনের। এই রোগের মূল কারণ হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) সংক্রমণ, যা আটকাতে একমাত্র কার্যকর উপায় সময়মতো টিকাকরণ।

অথচ এতদিন এই ভ্যাকসিন ছিল শুধু বেসরকারি ক্ষেত্রেই। দামও ছিল সাধারণ মানুষের নাগালের বাইরে। ভারতীয় টিকার প্রতি ডোজের দাম ছিল প্রায় ২৬০০ টাকা, আমেরিকান টিকা শুরু হত ৩৫০০ টাকা থেকে। এমনকি নতুন ন্যানোভ্যালেন্ট ভ্যাকসিনের দাম পৌঁছায় ১০ হাজার টাকা প্রতি ডোজে।

এই প্রেক্ষিতে সরকারি উদ্যোগে বিনামূল্যে HPV টিকা দেওয়া কার্যত এক যুগান্তকারী পদক্ষেপ। যদিও এখনও নির্ধারিত হয়নি ঠিক কোন বয়সসীমা বা কোন শ্রেণির ছাত্রীদের দেওয়া হবে টিকা। সাধারণত ৯ থেকে ১৪ বছর বয়সীদের দু’টি ডোজ যথেষ্ট, আর তার পরের বয়সে তিনটি ডোজ দিতে হয়।

 চিকিৎসক মহলের মতে, এটা নিঃসন্দেহে দারুণ পদক্ষেপ। বহু নিম্নবিত্ত পরিবারের মেয়েরা শুধুমাত্র টিকার খরচের জন্যই এই সুরক্ষার সুযোগ থেকে বঞ্চিত হন। এবার তাদের সেই সুরক্ষা মিলবে একেবারে বিনামূল্যে। হাজার হাজার প্রাণ বাঁচবে।’

সংশ্লিষ্ট মহলের মতে, পরিচ্ছন্নতা বজায় রাখা ও নিরাপদ স্বাস্থ্যচর্চার পাশাপাশি সময়মতো টিকা নেওয়াই এই ভয়াবহ রোগের বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার।


```