Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

কেমোথেরাপিতে সুস্থ হতেই পারতেন, বিকল্প চিকিৎসা প্রাণ নিল 'অ্যান্টি-ভ্যাকসিন' প্রচারকারী তরুণীর

কেমোথেরাপি বা আধুনিক চিকিৎসার সাহায্য নিতে চাননি তিনি। বরং তাঁর মায়ের পরামর্শে ‘প্রাকৃতিক চিকিৎসা’ বেছে নিয়েছিলেন।

কেমোথেরাপিতে সুস্থ হতেই পারতেন, বিকল্প চিকিৎসা প্রাণ নিল 'অ্যান্টি-ভ্যাকসিন' প্রচারকারী তরুণীর

প্রতীকী ছবি

পৃথা ঘোষ

শেষ আপডেট: 31 July 2025 18:56

দ্য ওয়াল ব্যুরো: চিকিৎসকরা জানিয়েছিলেন, কেমোথেরাপি নিলে ৮০ শতাংশ সম্ভাবনা ছিল যে তিনি সুস্থ জীবনে ফিরে আসতে পারবেন। কিন্তু সে পথে হাঁটলেন না ২৩ বছরের পালোমা শেমিরানি। কেমোথেরাপি না নিয়ে বিকল্প চিকিৎসার উপর ভরসা রেখেই শেষমেশ জীবনের কাছে হার মানলেন তরুণী।

আমেরিকার নামী কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্নাতকের (গ্র্যাজুয়েশনের) ছাত্রী পালোমা সম্প্রতি প্রাণ হারান একটি প্রাণঘাতী হৃদ্‌রোগে। কিন্তু ঘটনার সূত্রপাত কিছু মাস আগে। হঠাৎ তাঁর শরীরে ধরা পড়ে নন-হজকিন লিম্ফোমা, যা এক ধরনের রক্তের ক্যানসার - শরীরের লিম্ফেটিক সিস্টেম থেকেই যার নিশ্চুপে আক্রমণ শুরু হয়।

ডাক্তারদের মতে, রোগ ধরা পড়ার সময় যদি পালোমা কেমোথেরাপি শুরু করতেন, তাহলে সুস্থ হওয়ার সম্ভাবনা ছিল ৮০ শতাংশ। কিন্তু কেমোথেরাপি বা আধুনিক চিকিৎসার সাহায্য নিতে চাননি পালোমা। বরং তিনি তাঁর মায়ের পরামর্শে ‘প্রাকৃতিক চিকিৎসা’ বেছে নিয়েছিলেন।

তাঁর মা কেট শেমিরানি নিজে একজন বিতর্কিত ব্যক্তিত্ব। কোভিড-১৯ সম্পর্কিত ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগে ২০২১ সালে তাঁকে নার্সের চাকরি থেকে বরখাস্ত করে ব্রিটেনের নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল। কেট বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অ্যান্টি-ভ্যাকসিন এবং বিকল্প চিকিৎসার পক্ষে প্রচার চালান।

পালোমার ভাইদের অভিযোগ, বোনের চিকিৎসার সিদ্ধান্তে মায়ের বিশেষ ভূমিকা ছিল। তবে কেট দাবি করেছেন, চিকিৎসকরাই তাঁর মেয়ের মৃত্যুর জন্য দায়ী। কিন্তু অভিযোগ উঠছে, পালোমা কেমোথেরাপি নিতে চাননি মূলত তাঁর মায়ের ‘প্রাকৃতিক চিকিৎসার অভিজ্ঞতা’ এবং বিকল্প পদ্ধতির উপর আস্থার ওপর।

রোগ ধরা পড়ার পর পালোমা যে চিকিৎসা গ্রহণ করেন, তা হল জারসন থেরাপি। এই পদ্ধতিতে কঠোরভাবে অনুসরণ করতে হয় নিরামিষ এবং জৈব খাদ্যাভ্যাস। সঙ্গে থাকে কফি এনিমা (কফি দিয়ে রেকটাল ক্লিনজিং), লিভার এক্সট্র্যাক্টের ইনজেকশন এবং বিভিন্ন প্রকার সাপ্লিমেন্ট।

জারসন থেরাপির মূল দাবি, শরীরের টক্সিন দূর করে ইমিউন সিস্টেমকে শক্তিশালী করলেই ক্যানসার নিরাময় সম্ভব। কিন্তু আধুনিক চিকিৎসাবিজ্ঞান বলছে, এই পদ্ধতির কার্যকারিতা প্রমাণিত নয়, বরং এটি ঝুঁকিপূর্ণ এবং আধুনিক চিকিৎসার বিকল্প হিসেবে নেওয়া উচিত নয়।

এই চিকিৎসা পদ্ধতির পার্শ্বপ্রতিক্রিয়াও কম নয় - যেমন খিদে মরে যাওয়া, ডায়ারিয়া, পেট ব্যথা, জ্বর, ঘাম, ক্লান্তি, ঠান্ডা লাগা, দুর্বলতা ইত্যাদি।

কী এই নন-হজকিন লিম্ফোমা, যে প্রাণঘাতী ক্যানসারে আক্রান্ত ছিলেন পালোমা?

নন-হজকিন লিম্ফোমা (NHL) এক ধরনের রক্তের ক্যানসার যা শরীরের লিম্ফাটিক সিস্টেমে তৈরি হয়। যখন শরীরের B বা T লিম্ফোসাইট কোষের জিনগত পরিবর্তন ঘটলে এবং অস্বাভাবিক কোষ গঠিত হতে শুরু করলে এই ক্যানসারের লক্ষণ প্রকাশ পায়। এই ক্যানসারে সাধারণত লিম্ফ নোডেই টিউমার তৈরি হয় এবং চিকিৎসা না করলে দ্রুত তা শরীরে ছড়িয়ে পড়ে।

নন-হজকিন লিম্ফোমার লক্ষণগুলি কী?

•    ঘাড়, বগল বা কুঁচকিতে ব্যথাহীন ফোলাভাব
•    দীর্ঘস্থায়ী ক্লান্তি
•    বুক ব্যথা ও শ্বাসকষ্ট
•    পেটে ফোলাভাব, অল্প খেলেই পেট ভরে যাওয়ার অনুভূতি
•    অকারণে জ্বর, রাতে ঘাম হওয়া
•    ওজন কমে যাওয়া অকারণে


```