শেষ আপডেট: 26 July 2025 16:22
দ্য ওয়াল ব্যুরোঃ সারভাইক্যাল ক্যানসার বা জরায়ু মুখের ক্যানসার রুখতে ছাত্রীদের বিনামূল্যে টিকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে পান্ডুয়ার স্কুলে। পান্ডুয়ার রাধারানি উচ্চ বিদ্যালয়ে ১০ থেকে ১৪ বছর বয়সি স্কুলের সমস্ত ছাত্রীকে এই টিকা দেওয়ার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার হাত থেকে রক্ষা করার জন্য রক্ত পরীক্ষারও ব্যবস্থা করা হচ্ছে।