Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘পাক চর’ জ্যোতির মোবাইল থেকে উদ্ধার প্রচুর তথ্য, কী বলছে ফরেনসিক রিপোর্ট?

পাক চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে সোমবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হরিয়ানার হিসার জেলা আদালত।

‘পাক চর’ জ্যোতির মোবাইল থেকে উদ্ধার প্রচুর তথ্য, কী বলছে ফরেনসিক রিপোর্ট?

ইউটিউবার জ্যোতি মালহোত্রা।

শেষ আপডেট: 27 May 2025 11:59

দ্য ওয়াল ব্যুরো: পাক চর সন্দেহে ধৃত ইউটিউবার জ্যোতি মালহোত্রাকে সোমবার ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে হরিয়ানার হিসার জেলা আদালত। পুলিশের হেফাজত থেকে তাঁকে জেলে পাঠানোর পরেই ফরেনসিক রিপোর্টে প্রকাশ, ভারতের এই ইউটিউবার পাকিস্তানি চর সংস্থা আইএসআইয়ের অন্তত চার কর্মীর সঙ্গে যোগাযোগ রাখতেন।

সংবাদমাধ্যম এইচটিকে (HT) এক পদস্থ পুলিশ কর্তা জানান, জ্যোতি মালহোত্রার তিনটি মোবাইল ফোন থেকে ১২ টেরাবাইট (12 TB) ডেটা উদ্ধার করা সম্ভব হয়েছে। ল্যাপটপের ডেটা এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। ফরেনসিক বিশেষজ্ঞরা সেই কাজ চালাচ্ছেন।

পুলিশ কর্তা বলেছেন, ফরেনসিক রিপোর্ট বলছে, জ্যোতি মালহোত্রার সঙ্গে অন্তত চার পাক চরের নিয়মিত যোগাযোগ ছিল। এছাড়াও প্রতিবার পাকিস্তান ভ্রমণে তিনি বিশেষ আতিথ্য পেতেন। পুলিশ এখনও উদ্ধার করা ডেটা পরীক্ষা করে দেখার কাজ শুরু করেছে। তবে যে চার পাক গুপ্তচরের সঙ্গে তাঁর সরাসরি যোগাযোগ ছিল, তাঁদের নাম প্রকাশে অনিচ্ছুক ওই পুলিশ কর্তা।

জ্যোতি মালহোত্রার তিনটি মোবাইল থেকে এখনও পর্যন্ত চ্যাট রেকর্ড, কল লগ, ভিডিও ফুটেজ এবং আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য উদ্ধার করা হয়েছে। এসবগুলিই তাঁর সঙ্গে ওই চার পাক চরের মধ্যে সম্পন্ন হয়েছিল বলে পুলিশের দাবি। তিনি আরও দাবি করেন, ওই পাক চরদের কী পজিশন, কী ক্ষমতা সে সম্পর্কে অবহিত ছিলেন জ্যোতি মালহোত্রা।


```