Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

পহেলগামেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন ওমর, হঠাৎ কেন এই সাহসী পদক্ষেপ

পর্যটকদের আস্থা ফেরাতে সাহসী পদক্ষেপ করতে চাইছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। মঙ্গলবার পহেলগামেই তাঁর মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) ডাকলেন ওমর। 

পহেলগামেই মন্ত্রিসভার বৈঠক ডাকলেন ওমর, হঠাৎ কেন এই সাহসী পদক্ষেপ

ওমর আবদুল্লা

শেষ আপডেট: 27 May 2025 10:56

দ্য ওয়াল ব্যুরো: গত ২২ এপ্রিল দক্ষিণ কাশ্মীরের পহেলগামে (Pahalgam) পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে ২৬ জনকে গুলি করে মেরেছিল জঙ্গিরা (terror attack)। সেই জঙ্গিদের চিহ্নিত করা গেলেও এখনও অধরা। পহেলগামের সেই নারকীয় ঘটনা শুধু নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেনি, কাশ্মীরে পর্যটনের ব্যাপারে যে আস্থার ভিত গত কয়েক বছরে গড়ে উঠেছিল তাও চুরমার করে দিয়েছে।

পর্যটকদের সেই আস্থা ফেরাতে সাহসী পদক্ষেপ করতে চাইছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah)। মঙ্গলবার পহেলগামেই তাঁর মন্ত্রিসভার বৈঠক (Cabinet Meeting) ডাকলেন ওমর। শ্রীনগর বা জম্মুর বাইরে এই প্রথম মন্ত্রিসভার বৈঠক হতে চলেছে। উপত্যকার নিরাপত্তা ও সুরক্ষা পরিস্থিতি নিয়ে বার্তা দিতে যা প্রশাসনিক ও রাজনৈতিক কৌশল বলেই মনে করা হচ্ছে।

সরকারি সূত্রে খবর, মুখ্যমন্ত্রী ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা মঙ্গলবারের বৈঠকে পহেলগামের স্থানীয় পর্যটন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসবেন। তাঁরা পর্যটন পুনরুজ্জীবনের জন্য পরামর্শ চাইবেন এবং সমস্যা চিহ্নিত করবেন।

এপ্রিল ২২-এ পহেলগামে সন্ত্রাসবাদীদের বর্বর হামলার পরপরই হাজার হাজার পর্যটক কাশ্মীর ছেড়ে চলে যান। বুকিং বাতিলের হিড়িক পড়ে যায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে। তাতে প্রমাদ গুণতে থাকেন পহেলগামের পর্যটন ব্যবসায়ী ও ঘোড়াওয়ালা। জঙ্গি হত্যাকাণ্ডের প্রতিবাদে তাঁরা মোমবাতি মিছিলও করেন। কিন্তু তাতে যে আস্থা বেড়েছে তা নয়। তবে হ্যাঁ একটা বার্তা অবশ্যই গিয়েছে।

এরপর মে ৭-১০ তারিখের মধ্যে ভারত-পাকিস্তান সীমান্তে ‘অপারেশন সিন্ধুর’-এর নামে চারদিনের সামরিক সংঘর্ষ পরিস্থিতি আরও উদ্বেগজনক করে তোলে। ফলে কাশ্মীরের অর্থনীতির অন্যতম ভরকেন্দ্র পর্যটন খাতে বিপুল ক্ষতির আশঙ্কা তৈরি হয়।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ওমর আবদুল্লার এই পদক্ষেপের মাধ্যমে দুই ধরনের বার্তা দেওয়া হচ্ছে— এক, দেশ-বিদেশের পর্যটকদের উদ্দেশে বার্তা, কাশ্মীর নিরাপদ এবং তারা ফিরে আসতে পারেন। এবং দুই, স্থানীয় মানুষকে আশ্বস্ত করা, যাতে তারা আবার পর্যটন ব্যবসার পুনর্জন্ম ঘটাতে পারেন।


```