Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

আমিও ৫ মিনিটে মারা যাব, হনুমানকথা শুনে দেরাদুনের একই পরিবারের ৭ জনের আত্মহত্যা

থ্রিলার সিনেমার থেকেও উত্তেজনাকর বাস্তব ঘটনা হল, দেরাদুনবাসী ওই পরিবার সকলে মিলে বিষ খেয়েছিলেন।

আমিও ৫ মিনিটে মারা যাব, হনুমানকথা শুনে দেরাদুনের একই পরিবারের ৭ জনের আত্মহত্যা

প্রতীকী ছবি।

শেষ আপডেট: 27 May 2025 11:07

দ্য ওয়াল ব্যুরো: রাস্তার ধারে একটি গাড়ি দাঁড়িয়েছিল। নৈশভ্রমণে বেরনো স্থানীয়রা দেখতে পান উত্তরাখণ্ডের নম্বর প্লেট লাগনো ওই গাড়িটি। গাড়ির ভিতর থেকে একটি তোয়ালে বাইরে ঝুলছিল। গাড়ির পাশেই এক ভদ্রলোক ঝিমানো অবস্থায় রাস্তায় বসে রয়েছেন। নৈশভ্রমণে বেরনো রাস্তার পাশের বাড়ির ওই মালিককে তিনি কোনওরকমে বলেন, তাঁরা বাগেশ্বরধামে দর্শন ও পুজো সেরে দেরাদুন ফিরছিলেন। এখানে কোনও হোটেল না পেয়ে তাঁরা গাড়িতেই রাত কাটানোর সিদ্ধান্ত নেন।

থ্রিলার সিনেমার থেকেও উত্তেজনাকর বাস্তব ঘটনা হল, দেরাদুনবাসী ওই পরিবার সকলে মিলে বিষ খেয়েছিলেন। পথচারীরা গাড়ি খুলে দেখতে পান ভিতরে তিন শিশুসহ মোট ৬ জন মৃত অবস্থায় পড়ে রয়েছেন। প্রত্যেকে একে অপরের গায়ে বমি করেছেন শেষ অবস্থায়। ভিতর থেকে ভয়ানক দুর্গন্ধ ভেসে আসছে। তখন গাড়ির বাইরের লোকটিকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, তাঁরা একসঙ্গে আত্মহত্যার পরিকল্পনা কষেছিলেন। আর পাঁচ মিনিটের মধ্যে তিনিও মারা যাবেন। স্থানীয়রা সকলকে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন তাঁদের।

ঘটনাটি ঘটেছে পাঁচকুলার সেক্টর ২৭ এলাকায়। সোম ও মঙ্গলবার রাতের মধ্যবর্তী সময়ে এইভাবে গোটা পরিবার আত্মহত্যা করে ঋণভারে জর্জরিত অবস্থা থেকে চিরকালীন মুক্তির উদ্দেশ্যে। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, সামান্য জীবিত অবস্থায় থাকা ওই ব্যক্তি জানিয়েছেন, তাঁদের গোটা পরিবারের মাথায় বিপুল অঙ্কের দেনা ছিল। তা থেকে নিষ্কৃতি পাওয়ার কোনও উপায় ছিল না। তাই তাঁরা এই পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।

পাঁচকুলায় তাঁরা এসেছিলেন একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়ে বাগেশ্বরধামে পুজো সেরে দেরাদুনে ফিরছিলেন। পুলিশের অনুমান, তাঁরা কোনও হোটেলে ঢুকে বিষ খাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু বেশি রাত হয়ে যাওয়ায় হয়তো কোনও হোটেল খোলা ছিল না। তাই তাঁরা রাস্তার ধারে একটি বাড়ির সামনে গাড়ি পার্ক করে সেখানেই বিষ খান। দীর্ঘক্ষণ অচেনা এবং উত্তরাখণ্ডের একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখতে স্থানীয়দের মনে সন্দেহ জাগে। তবে পুলিশের অনুমান, এটাও পরিবারের পরিকল্পনার মধ্যে থাকতে পারে যে, গাড়িতেই রাতের অন্ধকারে সপরিবারে আত্মহত্যা করবেন বলেই এখানে থেমেছিলেন। শুধু তাই নয়, আত্মহত্যার আগে হনুমানকথার অনুষ্ঠানে অংশ নিয়ে পাপ খণ্ডন বা প্রায়শ্চিত্তের জন্য বাগেশ্বরধাম দর্শনে এসেছিলেন।

পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন প্রবীণ মিত্তাল, বয়স ৪২। তাঁর বৃদ্ধ বাবা-মা, স্ত্রী ও দুই কিশোর কন্যা ও এক ছেলে। পুলিশ একটি সুইসাইড নোট পেয়েছে। কিন্তু তাতে কী লেখা রয়েছে তা জানাতে অস্বীকার করেছে।


```