Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

পহেলগাম হামলার ৬ দিন আগেও সেখানে ডিউটি করেছিলেন 'পাক-চর' ভারতীয় জওয়ান

নিরাপত্তা বিষয়ক তথ্য তুলে দিতেন পাকিস্তানের (Pakistan) হাতে। গুপ্তচরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে এনআইএ(NIA)-এর জালে সোমবারই ধরা পড়েন সিআরপিএফ (CRPF) জওয়ান। ধৃত মতিরাম জাট (Motiram Jatt) কিছুদিন আগে পর্যন্তও পহেলগামে (Paalgam Attack) কর্তব্যরত ছিলেন বলে জানা গিয়েছে। ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ৬ দিন আগে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল তাঁকে।  

পহেলগাম হামলার ৬ দিন আগেও সেখানে ডিউটি করেছিলেন 'পাক-চর' ভারতীয় জওয়ান

পহেলগাম হামলার পরের ছবি

শেষ আপডেট: 27 May 2025 09:56

দ্য ওয়াল ব্যুরো: নিরাপত্তা বিষয়ক তথ্য তুলে দিতেন পাকিস্তানের (Pakistan) হাতে। গুপ্তচরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে এনআইএ(NIA)-এর জালে সোমবারই ধরা পড়েন সিআরপিএফ (CRPF) জওয়ান। ধৃত মতিরাম জাট (Motiram Jatt) কিছুদিন আগে পর্যন্তও পহেলগামে (Paalgam Attack) কর্তব্যরত ছিলেন বলে জানা গিয়েছে। ২২ এপ্রিল সন্ত্রাসী হামলার ৬ দিন আগে অন্যত্র বদলি করে দেওয়া হয়েছিল তাঁকে।  

পাকিস্তানি গোয়েন্দাদের কাছে জাতীয় নিরাপত্তা বিষয়ক নানা গোপন ও সংবেদনশীল তথ্য তুলে দেওয়ার অভিযোগে পাকড়াও হন ভারতীয় আধাসেনা জওয়ান মতিরাম। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয় সোমবার। বরখাস্ত করা হয়েছে চাকরি থেকেও। ধৃত জওয়ানকে ১৫ দিনের এনআইএ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন দিল্লির পাটিয়ালা হাউস আদালতের বিশেষ এনআইএ বিচারক চন্দরজিৎ সিং।

জানা গিয়েছে, গত ১৭ এপ্রিল পহেলগাম থেকে অন্য জায়গায় বদলি করা হয় মতিরামকে। যার কয়েক দিন পরই বৈসরন উপত্যকায় হামলা চালায় জঙ্গিরা। নৃশংস হত্যালীলায় মৃত্যু হয় ২৬ জন পর্যটকের, যাঁদের মধ্যে ২৫ জনই ভারতীয়।

ধৃত জওয়ান জাট সিআরপিএফের অ্যাসিস্ট্যান্ট সাব-ইনস্পেক্টর পদে কর্মরত ছিলেন। পহেলগামে বাহিনীর ১১৬ নম্বর ব্যাটেলিয়নে ছিলেন তিনি। অভিযোগ, ২০২৩ সাল থেকেই নিরাপত্তা বিষয়ক বহু গুরুত্বপূর্ণ তথ্য পাক গোয়েন্দাদের হাতে তুলে দিতেন জওয়ান। বিনিময়ে মোটা অঙ্কের টাকাও পেতেন।

ময়তিরামকে আদালতে তোলা হলে বিচারকের পর্যবেক্ষণ, একজন জওয়ানের বিরুদ্ধে এমন অভিযোগ শুধুমাত্র দেশের নিরাপত্তা জন্যই নয়, বরং ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ নাগরিকদের জীবনের নিরাপত্তাতেও গভীর প্রভাব ফেলতে পারে। দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার জন্য অবিলম্বে তদন্ত করে কড়া পদক্ষেপ করা উচিত।

আপাতত আগামী ৬ জুন পর্যন্ত হেফাজতেই থাকতে হবে মতিরাম জাটকে।


```