Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পাক চর সন্দেহে ধৃত জ্যোতির ১৪ দিনের জেল হেফাজত

হিসার পুলিশ হেফাজতে রাখার পর সোমবার দুপুরে জেলা আদালতে তোলা হয় ইউটিউবার জ্যোতিকে।

পাক চর সন্দেহে ধৃত জ্যোতির ১৪ দিনের জেল হেফাজত

জ্যোতি মালহোত্রা।

শেষ আপডেট: 26 May 2025 17:14

দ্য ওয়াল ব্যুরো: পাক গুপ্তচর সন্দেহে ধৃত জ্যোতি মালহোত্রাকে ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল হরিয়ানার হিসার জেলা আদালত। হিসার পুলিশ হেফাজতে রাখার পর সোমবার দুপুরে জেলা আদালতে তোলা হয় ইউটিউবার জ্যোতিকে। শুনানির পর জেলা আদালত তাঁকে ১৪ দিন জেল হেফাজতে রাখার নির্দেশ দেয়।

পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pakistan Spy) অভিযোগে গ্রেফতার হওয়া ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে (Jyoti Malhotra) নিয়ে নিত্যনতুন একাধিক তথ্য উঠে আসছে। জানা গিয়েছেপাকিস্তানে তাঁর জন্য আলাদা নিরাপত্তা ব্যবস্থা ছিল! এক স্কটিশ ইউটিউবার (Scottish Youtuber) সম্প্রতি এই দাবি করেছেন। জানিয়েছেনপাকিস্তানে ঘুরতে গিয়ে জ্যোতির সঙ্গে দেখা হয়েছিল তাঁর। সেই সময়ে তিনি দেখেছিলেনঅন্তত ৬ জন বন্দুকধারী জ্যোতিকে গার্ড দিচ্ছেন।

কলাম মিলি (Callum Mili) নামের স্কটিশ ওই ইউটিউবার সোশ্যাল মিডিয়ায় তাঁর পাকিস্তান ভ্রমণের ভিডিও ছেড়েছেন। তিনি জানিয়েছেনভারতীয় ইউটিউবার জ্যোতির সঙ্গে তাঁর লাহোরের আনারকলি মার্কেটে (Lahore Anarkali Market) দেখা হয়েছিল। দাবিসেই সময়ে তিনি একাধিক লোককে দেখেছিলেন বন্দুক নিয়ে জ্যোতিকে গার্ড দিতে।

এদিকে, পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pak Spy) অভিযোগে নয়াদিল্লির জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র (NIA) হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান (CRPF Jawan)। অভিযোগতিনি পাক গোয়েন্দাদের কাছে সংবেদনশীল এবং গোপনীয় তথ্য পাঠিয়েছেন। এনআইএ আদালত (NIA Court) তাঁকে ৬ জুন পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

আদালতের পর্যবেক্ষণজওয়ানের বিরুদ্ধে এহেন অভিযোগ কেবল দেশের নিরাপত্তা জন্যই নয়, ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্র বাহিনী দেশের মেরুদণ্ডতার বিরুদ্ধে এমন কাজ জাতির জন্য গ্রহণযোগ্য তো নয়ই বরং অতি গুরুত্ব দিয়ে তদন্তের দাবি রাখে।


```