Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

পাক গোয়েন্দাদের গোপন তথ্য পাচার, এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান

পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pak Spy) অভিযোগে নয়াদিল্লির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র (NIA) হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান (CRPF Jawan)। অভিযোগ, তিনি পাক গোয়েন্দাদের কাছে সংবেদনশীল এবং গোপনীয় তথ্য পাঠিয়েছেন। এনআইএ আদালত (NIA Court) তাঁকে ৬ জুন পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

পাক গোয়েন্দাদের গোপন তথ্য পাচার, এনআইএর হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান

গ্রেফতার জওয়ান

শেষ আপডেট: 26 May 2025 15:04

দ্য ওয়াল ব্যুরো: পাকিস্তানের হয়ে চরবৃত্তির (Pak Spy) অভিযোগে নয়াদিল্লির জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ)-র (NIA) হাতে গ্রেফতার সিআরপিএফ জওয়ান (CRPF Jawan)। অভিযোগ, তিনি পাক গোয়েন্দাদের কাছে সংবেদনশীল এবং গোপনীয় তথ্য পাঠিয়েছেন। এনআইএ আদালত (NIA Court) তাঁকে ৬ জুন পর্যন্ত হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

রিমান্ডের সময় আদালতের পর্যবেক্ষণ, জওয়ানের বিরুদ্ধে এহেন অভিযোগ কেবল দেশের নিরাপত্তা জন্যই নয়, ভারতে আসা বিদেশি পর্যটক এবং সাধারণ মানুষের নিরাপত্তার ব্যাপারেও গভীর প্রভাব ফেলতে পারে। সশস্ত্র বাহিনী দেশের মেরুদণ্ড, তার বিরুদ্ধে এমন কাজ জাতির জন্য গ্রহণযোগ্য তো নয়ই বরং অতি গুরুত্ব দিয়ে তদন্তের দাবি রাখে।

২২ এপ্রিল পহেলগামে হামলার পর সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে ভারত। তার পর থেকেই পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচরবৃত্তির অভিযোগে একের পর এক গ্রেফতারি শুরু হয়েছে। 

ধৃতদের মধ্যে চর্চা অব্যাহত হরিয়ানার ইউটিউবার জ্যোতি মলহোত্রাকে নিয়ে। যত দিন যাচ্ছে প্রতিনিয়ত উঠে আসছে নতুন নতুন তথ্য। এখনও সিআরপিএফ জওয়ান-সহ চরবৃত্তির অভিযোগে গ্রেফতার হলেন মোট ১৫ জন।


```